বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম

টি-টোয়েন্টির বিস্ফোরক জাকেরের লাল বলে রেকর্ড কেমন?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৩ Time View

ডেস্ক নিউজ : আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। ১৬ সদস্যের দলে নতুন মুখ জাকের আলী অনিক। আগেই টি-টোয়েন্টি অভিষেক হওয়া জাকের এই প্রথম টেস্টের দলে ডাক পেলেন।

দেশের ক্রিকেটাঙ্গনে মারকুটে ব্যাটারের তকমা লেগেছে জাকেরের গায়ে। এই উইকেটকিপার সবশেষ বিপিএলে  ১৪ ম্যাচের ১০ ইনিংসে ব্যাট করে ১৪১ স্ট্রাইক রেটে করেছেন ১৯৯ রান। ফিনিশার হিসেবে তার এই পারফরম্যান্সই জাতীয় দলের দরজা খুলে দিয়েছিল। শ্রীলঙ্কার বিপক্ষে সেই বিস্ফোরক ইনিংসের পর অবশ্য টি-টোয়েন্টিতে তেমন ঝড় আর দেখা যায়নি তার ব্যাটে। সব মিলিয়ে ১৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টির ১৫ ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়ে ২৭.২২ গড় ও ১১৬.৬৬ স্ট্রাইক রেটে ২৪৫ রান করেছেন তিনি।

তবে ঘরোয়া সার্কিটে জাকের সবচেয়ে উজ্জ্বল লঙ্গার ভার্সন ক্রিকেটে। গত কয়েক মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের অন্যতম সেরা পারফর্মার এই উইকেটকিপার। যে কারণে অনেকদিন থেকেই টেস্ট দলের দরজায় কড়া নাড়ছিলেন, কিন্তু সুযোগটা মিলছিল না কিছুতেই।

অবশেষে গত মাসে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে পাকিস্তান সফরে গিয়ে শাহিনসের বিপক্ষে ২৮৬ বলে ১৭২ রানের ক্যারিয়ারসেরা ইনিংস খেলেন জাকের। ১৭টি চার এবং ৫টি ছক্কায় খেলা সেই ইনিংসের পর আর তাকে উপেক্ষা করতে পারেননি নির্বাচকরা।

২০২০ সালের শুরু থেকে এখন পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০ ইনিংসে ব্যাট করেছেন জাকের। তাতে ৪০.১২গড়ে তার রান ২০০৬। ক্যারিয়ার গড়ও বাংলাদেশের ব্যাটারদের বিবেচনায় বেশ ভালো- ৪৯ ম্যাচে ৮১ ইনিংসে ৪ সেঞ্চুরিতে ২৮৬২ রান। গড় ৪১.৪৭।

টি-টোয়েন্টির পাশাপাশি লঙ্গার ভার্সনের ক্রিকেট উপভোগ করেন জাকের। মারকাটারি ক্রিকেটের মেজাজ থেকে টেস্টের ধৈর্যশীল মেজাজে মানিয়ে নেয়ার চ্যালেঞ্জটা তিনি উপভোগ করেন বলেই জানিয়েছিলেন তিনি। এবার দেখা যাক, জাতীয় দলের হয়ে লাল বলের ক্রিকেটে কতটা মানিয়ে নিতে পারেন জাকের।

 

 

কিউএনবি/অনিমা/১২ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit