রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

নতুন বাংলাদেশ গঠনে ব্যবসায়ীদের প্রতি সর্বাত্মক সহযোগিতার আহ্বান সরকারের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৮ Time View

ডেস্ক নিউজ : বৈষম্যহীন নতুন বাংলাদেশ তৈরিতে বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) উপদেষ্টার সঙ্গে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে ফরেন ইনভেস্টরস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে।

ওই সময় উপদেষ্টা এ আহ্বান জানান। সাক্ষাৎকালে উপদেষ্টা বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা বিগত সরকারের দুর্নীতি, অন্যায়-অবিচার ও বৈষম্যে অতিষ্ঠ হয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আন্দোলনের মাধ্যমে নিজেদের জীবনের বিনিময়ে এ অন্তর্বর্তী সরকার গঠন করেছে। আমরা তাদের এ স্বপ্ন পূরণে সবসময় কাজ করে যাবো।
এজন্য বিদ্যুৎ, জ্বালানি, সড়ক, সেতু এবং রেল খাত সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা/কোম্পানি পুনর্গঠন ও সংস্কার করা হচ্ছে। দেশের মানুষ বৈষম্যহীন নতুন বাংলাদেশ দেখতে চায় এবং আমি আশা করি নতুন এই বাংলাদেশ তৈরিতে জনগণের স্বার্থ সুরক্ষার্থে বর্তমান সরকারকে এফআইসিসিআই সর্বাত্মক সহযোগিতা করবে।

এফআইসিসিআইয়ের সভাপতি জাভেদ আখতার তার বক্তব্যে দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তী সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, সততার সঙ্গে ব্যবসা করে আমরা বৈষম্যহীন নতুন বাংলাদেশ তৈরিতে অবদান রাখতে চাই এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশে ব্যবসা পরিচালনা করতে চাই।  

বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম, এফআইসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি এরিক এম ওয়াকার, এফআইসিসিআইয়ের সহ-সভাপতি ইয়াসির আজমান, এফআইসিসিআইয়ের কার্যনিবাহী পরিচালক টি.আই.এম. নুরুল কবিরসহ অন্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

 

 

কিউএনবি/অনিমা/১২ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit