মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

পোশাক শিল্পে যারা ক্ষতিগ্রস্ত করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে-বিজিএমইএ সভাপতি 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৬ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : একদিকে পোশাক শিল্প বাংলাদেশের অর্থকে চাঙা করে রেখেছে, অন্যদিকে বেকারত্ব সমস্যাকে লাঘব করছে। যারাই এই শিল্পকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে সকলে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহবান জানান বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। বুধবার সন্ধ্যায় শিল্পাঞ্চল আশুলিয়ার নরসিংহপুর এলাকায় চলমান নৈরাজ্য, বিশৃঙ্খলা থেকে গার্মেন্টস শিল্পকে রক্ষায় আয়োজিত শ্রমিক জনতার সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁর বক্তব্যে সকলকে এই আহবান জানান তিনি।
এসময় তিনি বলেন, নানা সমস্যার কারণে গত এক বছরে প্রায় ২৭০টা কারখানা বন্ধ হয়ে গেছে। এত কারখানা বন্ধ হয়ে যাবার পরেও বাংলাদেশের অর্থনীতি টিকে আছে গার্মেন্টস শিল্প এবং আমাদের প্রবাসী ভাইদের রেমিট্যান্সের উপর। আজকে আমাদের ৩০ বছরের অভিজ্ঞতায় আছে, আমাদের কারখানার শ্রমিক ভাইবোনরা সব সময় আমাদের সাথে আছেন। কখনো কখনো মাঝে মধ্যে কয়েক বছর পর পর সমস্যা হয়। সেই সমস্যা আপনারা-আমরা সকলে হাতে-হাত মিলিয়ে সমাধান করেছি। যদি আমরা ঐক্যবদ্ধভাবে না দাঁড়াই তাহলে আপনারা অলরেডি পত্র-পত্রিকায় দেখেছেন আমাদের দেশ থেকে ১০ থেকে ১৫ পার্সেন্ট অর্ডার শিফট করেছে অন্যদেশে। যেসব দেশের এই দেশ থেকে গার্মেন্টস ব্যবসা নিয়ে যাবার ইচ্ছে আছে, তারা আমাদেরকে শান্তিতে ব্যবসা করার খুব একটা সুযোগ দিবেনা। কিন্তু আমাদের অধিকার আমাদেরকে রক্ষা করতে হবে। আমাদের সবাইকে এই সাময়িক দূর্যোগের সময় ঐক্যবদ্ধভাবে পাশে দাঁড়াতে হবে।
তিনি এয়োও বলেন, অতীতেও আমরা যেভাবে সমস্ত সমস্যা অতিক্রম করে বাংলাদেশ আজকে এখানে এসেছে, আজকে বাংলাদেশের নতুন করে ঘুরে দাঁড়ানোর সময়ে, আমি বিজিএমইএর সভাপতি হিসেবে সমস্ত মালিকদের পক্ষ থেকে আপনাদের কাছে আকুল আবেদন জানাই, আপনারা সবাই সহযোগিতা করেন। আমরা বৃহস্পতিবার থেকে যেন কাজে যোগ দেই।সাভারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সহ-পরিবার পরিকল্পণা বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান সালাউদ্দিন বাবুর সভাপতিত্বে সমাবেশে এসময় উপস্থিত ছিলেন, হা-মীম গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য একে আজাদ, আল মুসলিম গ্রুপের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ, সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, বিএনপি নেতা দেওয়ান মোহাম্মদ মঈন উদ্দিন বিপ্লব ও মোঃ শরীফুল আলম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাহিদ হাসান বিকাশ, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান, ইয়ারপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সরকার, যুব বিষয়ক সম্পাদক এসএম কিসমত আলী, যুবদল নেতা মোঃ দেলোয়ার মন্ডল, ছাত্রদল নেতা মোঃ রিপন শিকদার সহ স্থানীয় প্রায় কয়েক হাজার বাড়ির মালিক ও পোশাক কারখানার শ্রমিকগণ। 

 

কিউএনবি/নিমা/১২ সেপ্টেম্বর ২০২৪,/সকাল ১১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit