মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু  নোয়াখালীতে থাই জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৬ কেপ ভার্দের প্রেসিডেন্টের কাছ থেকে বিশেষ উপহার পাচ্ছেন মেসি

কুমিল্লায় সাবেক রেলমন্ত্রী ও আইজিপির বিরুদ্ধে বাস মালিকের মামলা

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৫ Time View

ডেস্ক নিউজ : কুমিল্লার চৌদ্দগ্রামে ৮ যাত্রীকে পুড়িয়ে হত্যায় সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহীদুল হকসহ ১৯০ জনের বিরুদ্ধে আইকন বাসের মালিক আবুল খায়ের মামলা দায়ের করেছেন। এতে ১৩০ জনের নামে এবং অজ্ঞাত ৬০ জনকে আসামি করা হয়েছে। 

বুধবার কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫নং আমলী আদালতে এই মামলা দায়ের করা হয়েছে। আদালতের বিচারক আবু বকর সিদ্দিক মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য চৌদ্দগ্রাম থানাকে নির্দেশ দিয়েছেন। মামলার বাদী অ্যাডভোকেট কাইমুল হক রিংকু মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় উল্লেখ করা হয়, ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুরে গভীর রাতে আইকন পরিবহনে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এতে ৮জন যাত্রী পুড়ে মারা যান। 

বাস মালিক আবুল খায়ের বলেন, চালক ও তার সহকারীর সাথে কথা বলে জানেন, আওয়ামী লীগ, যুবলীগ ও আইন শৃংখলা বাহিনীর প্রত্যক্ষ মদদে এই হত্যাকাণ্ড ঘটনানো হয়। এদিকে স্থানীয় এমপি রেলমন্ত্রী মুজিবুল হক বাস মালিককে ডেকে নিয়ে বিএনপি ও জামায়াতের নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে বলেন। তিনি রাজি না হওয়ায় মুজিবুল তাকে থাপ্পড় মেরে বলেন-এই লাইনে কিভাবে বাস চালাস তা দেখে নেবো। পরে তার লিজ নেয়া ৫টি বাস তারা নিয়ে যান। বাস মালিক ১০ বছর পালিয়ে ছিলেন। তিনি দোষীদের বিচার চান।

মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক র‌্যাব প্রধান বেনজীর আহমেদ, কুমিল্লার সাবেক এসপি শাহ আবিদ হোসেন, চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান, চৌদ্দগ্রাম থানার সাবেক ওসি উত্তম চক্রবর্তী, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মোশারেফ হোসেনসহ অন্যান্যরা।

উল্লেখ্য এই ঘটনায় খালেদা জিয়াসহ বিএনপি জামায়াতের নেতাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছিল।

কিউএনবি/অনিমা/১১ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit