মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান : রিজভী দরিদ্র হাজং পরিবারকে নতুন ঘর দিলেন : ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ফুলবাড়ীতে নিজ পুকুরের মাছ জোরপূর্বক ধরে নিয়ে যায় প্রতিপক্ষরা॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭ আগস্টের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা স্থগিত

বিজেপি বিশেষ ধর্ম, ভাষা ও গোষ্ঠীকে গুরুত্ব দেয়: রাহুল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় জাতীয় কংগ্রেস নেতা এবং ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভার বিরোধীদলীয় প্রধান রাহুল গান্ধী মার্কিন যুক্তরাষ্ট্রে শিখ শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিশেষ ধর্ম, ভাষা ও বিশেষ গোষ্ঠীর ওপর গুরুত্বারোপ করে।

রাহুল বলেন, ভারতের ক্ষমতাসীন দল বিজেপি বিশেষ ধর্ম, ভাষা ও গোষ্ঠীকে প্রাধান্য দিয়ে থাকে। তিনি বলেন, বিজেপি রাষ্ট্রীয় সেবক সংঘের (আরএসএস) আর্দশিক উত্তরসূরী। ভারতের মূলধারার নাগরিকেরা এই অন্ধপ্রীতির প্রতি লড়াই করছে, রাজনীতির বিপক্ষে নয়।

এর আগে তিনি ডালাসের টেক্সাস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সামনে বলেছিলেন, বিজেপি-আরএসএস বিশ্বাস করে নারীদের ঘরে থাকা উচিত। তারা মনে করে, নারীদের উচিত রান্নাবান্না করা এবং কম কথা বলা।
তবে আমরা (কংগ্রেস) মনে করি, নারীরা যেখানে মন চাইবে, সেখানেই যেতে পারবেন। বিজেপি তার এ বক্তব্যের সমালোচনা করে।

বর্তমানে রাহুল গান্ধী চারদিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) হিন্দুস্তান টাইমস রাহুল গান্ধীর বরাত দিয়ে এ খবর প্রকাশ করে।

মঞ্চের সামনের সারিতে বসা এক শিক্ষার্থীর কাছে রাহুল গান্ধী জানতে চান, এই যে আপনি ভাই, এই টারবান পরা, আপনার নাম কী!

এরপর রাহুল বলেন, ভারতে এটা নিয়েও লড়াই করতে হচ্ছে যে, তারা টারবান পরতে পারবেন কি না অথবা একজন শিখ গুরুদুয়ারায় যেতে পারেন কি না! এটা নিয়েই ভারতে লড়াই করতে হচ্ছে! এটা শুধু তাদের ক্ষেত্রেই নয়, সব ধর্মের ক্ষেত্রেই প্রযোজ্য!

এদিকে, ভারতের কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা হরদ্বীপ সিং পুরি রাহুল গান্ধীর এ বক্তব্যের পর সমালোচনা করে বলেন, এ বক্তব্য ভালো কিছু নয়। তিনি রাহুল গান্ধীর সমালোচনা করে বলেন, বিশ্বব্যাপী শিখদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন। আমি রাহুল গান্ধীর এ বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি বলেছেন, শিখরা টারবান বা কাদা পরিধান করতে পারেন কি না!

 

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit