বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

দুর্বিত্তের আগুনে পুড়েছে মুরগীর খামার, ক্ষয়ক্ষতি ৩৫ লাখ টাকা

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪১ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুরে একটি মুরগীর খামারে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বিত্তরা। এর পূর্বে খামার থেকে বেশ কিছু মুরগী দুর্বিত্তরা সরিয়ে নিয়েছে বলে দাবী করেছে খামার মালিক। এই বিষয়ে পালং মডেল থানায় অভিযোগ করা হয়েছে। জানাগেছে, দুর্ঘটনায় কবলিত হয়ে প্রবাস থেকে নিজ গ্রামে ফিরে এনজিও থেকে লোন নিয়ে ব্রয়লার মুরগীর খামার দিয়ে জীবীকা নির্বাহ করতেন দাদন মিয়া নামে ওই ব্যক্তি। স্থানীয় শত্রুতা উদ্ধারে রাতের আধাঁরে সেই খামার পুড়িয়ে দিয়েছে দুর্বিত্তরা।

দাদন মিয়া জানায়, সে মালয়েশিয়া প্রবাসে থাকতেন। সেখানে দুর্ঘটনার কবলিত হয়ে নিজ গ্রামে ফিরেছেন প্রায় ৩ বছর। বিভিন্ন এনজিও থেকে ২৫ লাখ টাকা লোন নিয়ে গড়ে তুলেছেন তিনটি মুরগীর খামার। তার মধ্যে একটি খামারে ৩ হাজার মুরগী বিক্রির উপযোগী হয়েছিল। পূর্ব শত্রুতার জেরে গত রাতে সেই খামার থেকে কিছু মুরগী সরিয়ে নিয়ে অবশিষ্ট মুরগীর সহ খামারে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বিত্তরা। ঘটনাস্থল প্রত্যন্ত গ্রাম অঞ্চল হওয়ায় ফায়ার সার্ভিস পৌঁছার আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তার পূর্বেই খামারটি সম্পূর্ণ রূপে পুড়ে ছাই হয়ে যায়। ইতোমধ্যে প্রায় ৩৫ লাখা টাকা ক্ষতি হয়েছে বলে দাবী করেছে খামার মালিক দাদন মিয়া ও তার ভাই ফারুক মিয়া।

স্থানীয়রা বলেন, গভীর রাতে খামারে আগুন জ্বলছে এমন টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ইতো মধ্যে যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে। যারা এই ধরণের কাজ করেছে তারা সমাজ ও দেশের শত্রু। এই বিষয়ে পালং মডেল থানা অফিসর ইনচার্জ মো. মেজবাহ উদ্দিন বলেন, এই বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit