সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

ঢাবির সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু করার তারিখ ঘোষণা করা হবে – ঢাবি ভিসি

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৫ Time View

জালাল আহমদ, ঢাবি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের  একাডেমিক কার্যক্রম কবে থেকে শুরু  তা  নির্ধারিত হবে সিন্ডিকেটের সভায় ।সিন্ডিকেট বৈঠক শেষে  দ্রুত ক্লাস চালু করার একটি তারিখ ঘোষণা করা হবে বলে জানান উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান।

আজ ৮ সেপ্টেম্বর  রোববার দুপুরে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শিক্ষকদের এক মত বিনিময়ে সভায় এ কথা জানান তিনি। মতবিনিময় সভায় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান   প্রো ভিসি (প্রশাসন) অধ্যাপক ডক্টর সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, রেজিস্ট্রার মুন্সী শামসুদ্দীন লিটন প্রমুখ। 

মতবিনিময় সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের  শিক্ষক, অনুষদের ডিন ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত। পরে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান নিজ কার্যালয়ে গণমাধ্যকর্মীদের বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছিল।আগামীকাল প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির  বৈঠক। বৈঠকের পর আরো দুই /তিন ধাপ অতিক্রম করে  আমরা সিন্ডিকেট সভা আহ্বান করব। সেই সভায় বিশ্ববিদ্যালয়ের  ক্লাস শুরু  করার তারিখ ঘোষণা করা হবে।”

কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit