মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

মাজার শরীফে হামলার প্রতিবাদে বিশ্ব সুন্নী আন্দোলনের বিক্ষোভ ও মানববন্ধন।

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৭ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের এর প্রতিষ্ঠাতা প্রবর্তক আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা এর দিক নির্দেশনায় আজ রবিবার  ঢাকা গুলিস্তানে হযরত গোলাপ শাহ রাহ: মাজার শরিফ প্রাঙ্গণে ইসলামের আধ্যাত্মিক কেন্দ্র মহান আওলিয়াকেরামের মাজার শরীফে হামলা ও বিভিন্ন সুন্নী মাদ্রাসা এবং বিভিন্ন ধর্মের উপাসনালয়ে মুসলিম নামধারী অমুসলিম ইসলামের শত্রু, হিংস্র জঙ্গিবাদী, সন্ত্রাসবাদি, ওয়াবি, সালাফি, মওদুদীবাদী বাতিল, জালিমদের হামলা ও জবরদখলের প্রতিবাদ ও অপরাধীদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করে বিশ্ব সুন্নী আন্দোলন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন, বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব এর মহাসচিব আল্লামা শেখ রায়হান রাহবার। বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নেতা আল্লামা আবু আবরার চিস্তি, আল্লামা আরেফ সারতাজ,  সুফি আহমদ মোর্শেদ, মুফতি আল্লামা রেজাউল কাওসার, শেখ নঈম উদ্দিন,  শেখ হানিফ,আওয়াল কাদেরী, কৃষিবিদ মিজানুর রহমান আখন্দ, এডভোকেট মাঈনুঊদ্দীন টিটু, অধ্যাপক মোকাররম হোসেন, এডভোকেট শারমিন সুলতানা প্রমুখ।
ইমাম হায়াত বলেন, ইসলামের শিক্ষা সব মানুষ যার যার ধর্ম মত পথ আদর্শ নিয়ে স্বাধীন ও নিরাপদে চলবে, কেউ কারো উপর আঘাত, হামলা, জবরদখল ইসলামের বিপরীত অন্যায় অপরাধ। যে অন্যের অধিকার অস্বীকার করে সে মুসলিম নয়, অন্যের অধিকার যে অস্বীকার করে সে মানুষ নয় অমানুষ, শান্তি ও জ্ঞানের মাধ্যমে সত্য মিথ্যা তুলে ধরা ও সবার অধিকার মর্যাদা রক্ষা করাই ইসলামের শিক্ষা। 
তিনি আরও বলেন, আল্লাহতায়ালার অলিগণের  শানে আঘাত সব ঈমানদারের ঈমানী হৃদয়ে আঘাত। অলিগণের মাজারে হামলাকারী আল্লাহতাআলার শত্রু উল্লেখ করে তিনি বলেন, আল্লাহতাআলার অলিগণই দয়াময় আল্লাহতাআলা ও প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সম্পর্কের কেন্দ্র। এছাড়াও আওলিয়া কেরামের মাজার শরীফ আল্লাহতাআলার নিদর্শন। আল্লাহতাআলার অলিগণ সকল মানুষের জন্য কল্যাণ ও মানবতার কেন্দ্র, ধর্মাস্থানে হামলাকারিরা ধর্ম ও মানবতার শত্রু।
তিনি বলেন, আওলিয়াকেরামের মাজার ও মানুষের উপর হামলাকে সালাফি ওহাবী খারেজিদের নবী বিদ্বেষেরই বহিঃ প্রকাশ হিসেবে উল্লেখ করে বলেন, ওহাবীবাদ এজিদবাদেরই এ যুগের ধারাবাহিকতা। বিশ্বব্যাপী ইসলাম শব্দের ছদ্মবেশে ইসলামের চরম শত্রু সালাফি-ওহাবি-খারেজি গোষ্ঠীবাদি সন্ত্রাসবাদ প্রকৃত ইসলামকে উৎখাত করে তাদের কুফরী মতবাদ ও তালেবানি জঙ্গিবাদি স্বৈরতন্ত্র কায়েমের ষড়যন্ত্রে লিপ্ত। ইসলামের সর্বজনীন শান্তিময় কল্যাণময় মূলধারা আহলে সুন্নাত তথা প্রকৃত ইসলামকে উৎখাত করে ইসলামের ছদ্মনামে কূফর জুলুম এজিদবাদী স্বৈরদস্যুতা কায়েমের জঘন্য ষড়যন্ত্র হিসেবে ইসলামের সর্বনিকৃষ্ট শত্রু সালাফি ওহাবি কূফরী খুনী চক্র ক্রমাগত এসব কাপুরোষোচিত হত্যাকান্ড চালিয়ে যাচ্ছে।
ইসলামের ছদ্মবেশী এসব বাতিল ফেরকার সাথে সাথে বিভিন্ন বস্তুবাদী মতবাদ এবং অন্যান্য ধর্মের ছদ্মনামে জীবন ও মানবতার শত্রু বিভিন্ন উগ্রবাদী খুনী গোষ্ঠী ও তাদের একক গোষ্ঠীগত স্বৈরদস্যুতা কায়েম করে সত্য ও মানবতাকে ধ্বংস করে দেয়ার বিনাশী লক্ষ্যে সারা দেশে নৃশংস ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। দুনিয়াব্যাপী এসব ধ্বংসযজ্ঞ-পাশবতা-বর্বরতা-নৃশংসতা একক ধর্ম-জাতি-মতবাদের নামে বিভিন্ন বাতিল জালিম অপশক্তির একক গোষ্ঠীভিত্তিক হিংস্র অপরাজনীতি ও একক গোষ্ঠীগত পাশবিক স্বৈররাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে প্রকৃত ধর্ম ও মানবতাকে নির্মূলেরই অংশ।
সত্য-ন্যায়-জীবন-মানবতার বিরুদ্ধে এসব ভয়াবহ যুদ্ধ ও  ধ্বংসযজ্ঞের কেবল নিন্দা ও প্রতিবাদ করে অপশক্তির কবল থেকে মুক্তি আসবে না। আমরা ঈমানী ধারা এবং সকল ধর্মীয় মূল্যবোধ ও মানবতার বিশ্বাসী সব মানুষ বিভিন্ন ধর্মের নামে এসব অধর্ম উগ্রবাদ ও বিভিন্ন বস্তুবাদি মতবাদ ভিত্তিক একক গোষ্ঠীর স্বৈরব্যবস্থা পরিবর্তন করে সর্বজনীন মানবতার রাষ্ট্রব্যবস্থা ও অখন্ড বিশ্বব্যবস্থা গড়ে তোলার বিপ্লবী লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়া ব্যতীত এসব অপশক্তি কখনও বিদুরিত হবে না, বরং এসব অপশক্তি ক্রমাগত সারা দুনিয়া গ্রাস করে সত্য-ন্যায়-জীবন-মানবতার ভবিষ্যত আরও চরম ধ্বংসে নিমজ্জিত করে দিবে, যার বিনাশী শিকার হবে প্রতিটি মানুষ।

কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit