মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

দুর্গাপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬২ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে আরশাদা আরা খাতুন (৬৮) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (০৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের বনগ্রাম এলাকা থেকে এ বৃদ্ধার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধা উপজেলার বাকলজোড়া ইউনিয়নের রামনগর গ্রামের মৃত চাঁন মিয়ার স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন ছিলেন আরশাদা আরা খাতুন। সে কুমদগঞ্জ বাজারে ঘুরে বেড়াতেন। আজ রবিবার সকালে বনগ্রাম এলাকার পাল বাড়ির উত্তর পাশের সোমেশ্বরী নদীতে বৃদ্ধার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, মানসিক ভারসাম্যহীন ছিলেন ওই নারী। কোন অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৮ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit