বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

কাজে যোগ দিলেন নতুন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫০ Time View

ডেস্ক নিউজ : পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসা মো. জসীম উদ্দিন।  রবিবার (৮ সেপ্টেম্বর) তিনি পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেন। এদিন সকালে পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন জসীম উদ্দীন।

তিনি এর আগে কাতারে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া টোকিও, দিল্লি, ওয়াশিংটন ডিসি ও ইসলামাবাদের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন তিনি। জসীম উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে এমএসএস ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি যুক্তরাজ্যের মডার্ন ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকেও এমএ ডিগ্রি অর্জন করেন। বিসিএসের ১৩তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা জসীম ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এনডিসি কোর্সও সম্পন্ন করেন।

গত ১ সেপ্টেম্বর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তার দায়িত্ব থেকে বিদায় নিয়েছেন। তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সরকার। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন ঘটলে ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। এরপর থেকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে সচিব পদে ব্যাপকভাবে রদবদল আনা হয়। সে অনুযায়ী পররাষ্ট্র সচিব পদেও রদবদল করা হয়।

কিউএনবি/অনিমা/০৮ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit