সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

চৌগাছায় শিবিরের কর্মী সমাবেশ অনুষ্ঠিত পুলিশের ফেরত দেওয়া টাকা পেল গুলিতে পা হারানো দুই সাবেক শিবির নেতা

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩০ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চৌগাছা উপজেলা শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে চৌগাছা কামিল মাদ্রাসার হলরুমে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশের ফেরত দেওয়া তিনলাখ টাকা পেল পুলিশের গুলিতে পা হারানো দুই সাবেক শিবির নেতা ও অসুস্থ এক শিবির সাবেক নেতা।জানা যায় ২০১৬ সালের উপজেলা শিবিরের সভাপতি স্বরুপদাহ গ্রামের আতিকুর রহমানের বাসা থেকে একটি নোটবুক উদ্ধার করে চৌগাছা থানা পুলিশ। এতে শিবিরকে টাকা দেওয়া মাসিক এয়ানতের একটিনামের পান। সে তালিকায় ইসলামী ব্যাংক চৌগাছা শাখার কয়েকজন অফিসারের নাম পান করেন পুলিশ। এর পরে শিবিরের অর্থদাতা হিসেবে ব্যাংকের কয়েকজনের নামে নাশকতা মামলার হুমকি দেন পুলিশ। চৌগাছা থানারতৎকালিন ওসি এম মসিউর রহমান, সেকেন্ড অফিসার আকিকুল ইসলাম ও এসআই মোমিনুর রহমান। এক পর্যায়ে ব্যাংকের কর্মকর্তাদের কাছে তারা ৫ লাখ টাকা উৎকোচ দাবি করেন। অনেক দেনদরবারের পরে তিন লাখ টাকার বিনিময়ে নাশকতা মামলা থেকে রেহায় পান ব্যাংক কর্মকর্তারা।

এদিকে ২০১৬ সালের ৩ আগষ্ট তৎকালিন চৌগাছা থানার এসআই মখলেছুর রহমান ও এএসআই মাজেদুল ইসলাম উপজেলা শিবিরের সভাপতি রুহুল আমিন ও সেক্রেটারী ইসরাফিল হোসেনকে আটক করেন। পরের দিন ৪ আগষ্ট পরিকল্পিত ভাবে পুলিশ তাদের পায়ের হাটুতে গুলি করেন। এরপর তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধারের নাটক সাজিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। দীর্ঘ চিকিৎসা শেষে চিকিৎসকগণ রুহুল আমিন ও ইসারাফিলের গুলিবিদ্ধ পায়ের হাটুসহ কেটে ফেলে দেন।৫ আগষ্টে আওয়ামীলীগ সরকারের পতনের পরে ইসলামী ব্যাংকের কতিপয় কর্মকর্তা সে সময় উৎকোচ গ্রহন কারি পুলিশ কর্মকর্তাদের তিনদিনের মধ্যে টাকা ফেরতের আল্টিমেটাম দেন। অন্যথায় ছাত্রজনতাকে সাথে নিয়ে তাদের বর্তমান কর্মস্থল ঘেরাও করা হবে। এতে আল্টিমেটাম শেষ হওয়ার আগেই ঐপুলিশ কর্মকর্তারা উৎকোচের সেই তিনলাখ টাকা ফেরত দেন।

আজ শিবিরের কর্মী সমাবেশ শেষে ইসলামী ব্যাংকের কর্মকর্তারা ফেরত পাওয়া তিনলাখ টাকা পা হারানো রুহুল আমিন, ইসরাফিল হোসেন ও অসুস্থ শিবির নেতা মফিজুর রহমানের হাতে তুলে দেন।এ উপলক্ষে অনুষ্ঠিত কর্মীসমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্র শিবিরের সভাপতি হাফেজ মেহেদী হাসান।বক্তৃতা করেন, জামায়াতে ইসলামী চৌগাছা উপজেলা শাখার আমির মাওলানা গোলাম মোরশেদ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির নেতা ও ইসলামী ব্যাংকের ভিপি তৎকালিন চৌগাছা শাখার ব্যবস্থাপক জামিনুর রহমান, ছাত্র শিবিরের যশোর জেলার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, যশোর জেলা শিবিরের সাবেক সভাপতি মালানা নুরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা ডা.আব্দুর রশিদ, শিবিরের সাবেক জেলা সেক্রেটারী মাষ্টার কামাল আহমেদ, জামায়াত নেতা ডা. জিল্লুর রহমান, মাওলানা আব্দুল খালেক, বিশিষ্ট ব্যবসায়ি রায়হান উদ্দীন, শিবিরের সাবেক উপজেলা সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, সাবেক শিবির নোত শামসুর রহমান প্রমুখ।বক্তৃতা শেষে ২০২৪ সালের হাসিনা সরকার পতনের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

কিউএনবি/অনিমা/০৭ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit