বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের সঙ্গে কালকেই তৃতীয় দফায় আলোচনায় বসছে ইরান সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ভোক্তা অধিকার ও র‌্যাবের যৌথ অভিযান, ৩টি  প্রতিষ্ঠানকে  জরিমানা বারহাট্রায় সি আই এস এর উদ্যোগে দুর্যোগ পরিকল্পনা নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত। দুর্গাপুরে ভারতীয় মদসহ নৌকা জব্দ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার দুর্গাপুরে মৎস্যজীবী সমিতির সংবাদ সম্মেলন ‎লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ ইরানকে কিছুতেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না: ট্রাম্প যুক্তরাষ্ট্রকে পাল্টা শুল্ক দেবে কিনা, ভাবছে চীন

কনুইয়ে চোট, লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন মার্ক উড

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৪ Time View

স্পোর্টস ডেস্ক : কনুইয়ে চোটে লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন ইংলিশ পেসার মার্ক উড। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে উরুতে চোট পাওয়ায় উডকে স্কোয়াড থেকে সরিয়ে নেওয়া হয়। এবার জানা গেল কনুইয়ে বড় সমস্যায় ভুগছেন মার্ক উড।

রুটিন চেকআপ করতে গিয়ে কনুইয়ের হাড়ে চোট ধরা পড়েছে তার।

এই বছর পাকিস্তান ও নিউজিল্যান্ড সফরে ৬টি টেস্ট খেলবে ইংল্যান্ড। তাতে থাকতে পারবেন না উড। এছাড়া  অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫টি ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে  ৩টি ওয়ানডে ও ৫ টি-টোয়েন্টিতে থাকবেন না তিনি।

এই চোট নিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারে দ্রুততম বোলিং করছেন উড। ট্রেন্ট ব্রিজ টেস্টে ৯৭.১ মাইল গতিতে বল করেন তিনি। আগামী বছরের শুরুতে ইংল্যান্ডের জার্সিতে ফেরার আশা দ্রুতগতির এ পেসারের। 

কিউএনবি/অনিমা/০৭ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit