বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা?

নতুন রূপে আলিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৯ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। একাধিক জনপ্রিয় হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। গত বছর করণ জোহর পরিচালিত ‘রকি আর রানি কি প্রেম কাহানি’ সিনেমা দিয়ে নতুন করে নজর কাড়েন আলিয়া। 

এবার নতুন সিনেমার খবর দিলেন অভনেত্রী। পরিচালক করণ জোহরের সিনেমা ‘জিগরা’য় দেখা যাবে আলিয়াকে, সঙ্গে আছেন বেদাং রায়না। আগামী ১১ অক্টোবর হলে আসছে জিগরা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন সূত্র জানায়, বৃহস্পতিবার সামাজিকমাধ্যমে প্রকাশ পেয়েছে সিনেমাটির দুটি পোস্টার। এতে দেখা গেছে, আলিয়ার বহু প্রতীক্ষিত ‘জিগরা’ লুক।

সিনেমাটির পোস্টারে দেখা গেছে পেছনে দাঁড়ানো বেদাং রায়না। পেছন ফিরে পিঠে ব্যাগ আর হাতে হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন আলিয়া ভাট। ক্যাপশনে লেখা হয়েছে— তুমি আমাকে রক্ষা করার জন্য আছ। 

আরেকটি পোস্টারে আলিয়ার চেহারা দেখা গেছে। কাদামাটি মাখা শার্টের ওপরে সার্ভাইভাল ভেস্ট পরা। এক হাতে হাতুড়ি, আরেক হাতে ধারালো অস্ত্র। এ পোস্টারের ক্যাপশনে লেখা—কাহিনি অনেক লম্বা আর ভাইয়ের কাছে সময় অনেক অনেক কম।

ছবিতে আলিয়া ও বেদাং রায়নাকে দেখা যাবে ভাইবোনের চরিত্রে। একেবারেই ভিন্ন ধাঁচের গল্পে আসছে ‘জিগরা’। 
জিগরা ছাড়াও আলিয়াকে দেখা যাবে সঞ্জয়লীলা বানসালির নতুন সিনেমায়। তার বিপরীতে থাকবেন ভিকি কৌশল ও রণবীর কাপুর।

 

কিউএনবি/অনিমা/০৭ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit