শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

অভিষেকের সঙ্গে বিচ্ছেদ গুঞ্জনের মধ্যেই ঐশ্বরিয়ার ভিডিও ভাইরাল

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৫ Time View

বিনোদন ডেস্ক : বলিউড সেনসেশন ঐশ্বরিয়া রাই বচ্চন ও সুপারস্টার অভিষেক বচ্চনের সম্পর্কে নাকি চিড় ধরেছে। বেশ কিছুদিন ধরে এই নিয়ে জল্পনা চলছে বলিউডপাড়ায়। আম্বানি পরিবারের বিয়েতে ঐশ্বরিয়া ও অভিষেক একসঙ্গে প্রবেশ না করায় জল্পনা আরও ঘনীভূত হয়। যদিও এই বিষয়ে এখনও মুখ খুলেননি বচ্চন পরিবারের কেউই। এই জল্পনার মাঝেই ঐশ্বরিয়া একটি ভিডিও নেটপাড়ায় ভাইরাল। সেই ভিডিও বিয়ে নিয়ে কথা বলেছেন সাবেক এই বিশ্বসুন্দরী।

পুরনো সেই ভিডিওতে দেখা যাচ্ছে ২১ বছর বয়সি ঐশ্বরিয়া বিয়ে ও সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হচ্ছে। সেই সময় ঐশ্বরিয়া জানান, তিনি বিয়েতে বিশ্বাস করেন। ভবিষ্যতে বিয়ে করার পরিকল্পনাও রয়েছে। তবে সঠিক সময়ে সঠিক মানুষকে বিয়ে করবেন তিনি। বিয়ের কথা বলতে বলতে আবেগপ্রবণ হয়ে পড়ছিলেন ঐশ্বরিয়া।

অভিনেত্রী তখন জানিয়েছিলেন, বিয়ের দিনটাই তার জীবনের সবচেয়ে সুন্দর দিন হয়ে উঠবে। শুধু বিয়ে নয়। মাতৃত্ব উপভোগ করতে চান বলেও জানিয়েছিলেন ঐশ্বরিয়া।

২০০৭-এ অভিষেকের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ঐশ্বরিয়া। বিয়ের পরে আর এক সাক্ষাৎকারে ফের বিয়ে ও সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন তিনি। সেই সময় তাকে প্রশ্ন করা হয়েছিল, সংসারে মন দিতে গিয়ে কি অভিনয় থেকে তিনি দূরেই সরে যাবেন?

অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি সন্তানধারণের অপেক্ষা করছেন, কারণ তিনি মাতৃত্ব উপভোগ করতে চান। কিন্তু পাশাপাশি ঐশ্বরিয়া জানিয়েছিলেন, পরিবার বা সংসারের জন্য কখনোই নিজেকে হারিয়ে ফেলতে চান না তিনি।

কিছুদিন আগেই ছবি শিকারিদের ক্যামেরাবন্দি হয়েছিলেন অভিষেক। সেখানে নেটিজেনদের নজর যায় অভিষেকের অনামিকার দিকে। অভিনেতার অনামিকায় বিয়ের আংটি দেখতে না পাওয়ায় নেটপাড়ায় নতুন করে জল্পনা শুরু হয়েছে।

কিউএনবি/অনিমা/০৭ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit