শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক শ্রেষ্ঠত্ব নির্ধারণের মঞ্চ প্রস্তুত : নারী ফুটবলে নতুন অধ্যায়ের সামনে বাংলাদেশ ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনে আইনের প্রয়োগ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যান্সার চিকিৎসায় লাগবে না কেমো, স্মার্ট ওষুধ আবিষ্কারের ঘোষণা বিয়ে করলেন জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী, বর কে ইরানি রাডার স্থাপনায় হামলা যুক্তরাষ্ট্রের, পাল্টা জবাব আইআরজিসির সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু উচ্চ বিনিয়োগ সম্ভাবনা না ঝুঁকি মালিতে গুপ্তচরবৃত্তি, ফরাসি কর্মকর্তার ২০ বছর জেল ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই প্রতিহত করতে চাই: ডিএসসিসি প্রশাসক

ভারত বাংলাদেশের মানুষের বন্ধু নয়, একটি দলের বন্ধু: ডা. জাহিদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৫ Time View

ডেস্ক নিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ভারত বাংলাদেশের মানুষের বন্ধু নয়, শুধু একটি দল ও একটি পরিবারের বন্ধু। 

তিনি বলেন, তারা যখন দেখলো শেখ হাসিনা পালিয়েছে, তখন পানির গেইট খুলে দিল। আর পানিতে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, মৌলভীবাজারসহ দক্ষিণাঞ্চল ভেসে গেল। তারা  বাংলাদেশের মানুষকে সবসময় কষ্ট দেয়। আর এ দেশের মানুষ যখন কষ্টে থাকে, তখন বিএনপি মানুষের পাশে থাকে।

আজ বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্ছানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (বোর্ড স্কুল) সামনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে বন্যাদুর্গতদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন জাহিদসহ বিএনপি নেতৃবৃন্দ। 

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের সঞ্চালনায় ত্রাণ বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু। 

লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক হাছিবুর রহমান, সদর উপজেলা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান লিটন, সদস্য সচিব নিজাম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ কেন্দ্রীয় ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ভারত বাংলাদেশের মানুষের বন্ধু নয়, শুধু একটি দল ও একটি পরিবারের বন্ধু। 

সূত্র: বাসস

কিউএনবি/অনিমা/০৫ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit