মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

‘জাতীয় জীন ব্যাংক ব্যবস্থাপনা নীতিমালা’ এর খসড়া অনুমোদন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনে উদ্ভূত ঝুঁকি মোকাবিলা, টেকসই আর্থ সামাজিক উন্নয়ন এবং বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের চাহিদা পূরণে কৌলিসম্পদের গুরুত্ব অনুধাবন, যথাযথ সংরক্ষণ এবং টেকসই ব্যবহারের লক্ষ্যে ‘জাতীয় জীন ব্যাংক ব্যাবস্থাপনা নীতিমালা-২০২৪’-এর খসড়া প্রণয়নপূর্বক উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘জাতীয় জীন ব্যাংক ব্যাবস্থাপনা নীতিমালা-২০২৪’-এর খসড়া পরীক্ষাপূর্বক হালনাগাদ ও পরিমার্জনের জন্য উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়কে আহব্বায়ক করে উপদেষ্টা কৃষি মন্ত্রণালয় এবং উপদেষ্টা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় উক্ত কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। কমিটি সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলোচনা করে নীতিমালার একটি হালনাগাদ ও পরিমার্জনকৃত খসড়া চূড়ান্ত করবে।
 
কমিটি কর্তৃক পরিমার্জনকৃত ‘জাতীয় জীন ব্যাংক ব্যাবস্থাপনা নীতিমালা-২০২৪’ উদ্যোক্তা মন্ত্রণালয় উপদেষ্টা পরিষদ বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরণ করবে। এছাড়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল স্বাগতিক পাকিস্তানের বিরুদ্ধে দুই ম্যাচ টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জয়লাভ করায় উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিক অভিনন্দন প্রস্তাব গ্রহণ করেছে, যা গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে জারি করা হবে বলেও জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit