সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম এবার রিয়াল মাদ্রিদকে ৭ গোল দিল বার্সেলোনা কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত

দুর্যোগ-দুর্দিনে আমরা জনগণের পাশে আছি: ধর্ম উপদেষ্টা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৫ Time View

ডেস্ক নিউজ : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দুর্যোগ-দুর্দিনে বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের পাশে আছে এবং থাকবে। আলেম সমাজও আপনাদের পাশে আছে। যাদের বাড়ি-ঘর পানিতে ভেসে গেছে, যারা রাস্তার উপর থাকেন, তাদের ছোট খাটো বাড়ি-ঘর করে দেওয়া হবে। জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করবেন।

বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর সদরের তেওয়ারিগঞ্জ ইউনিয়নের আল আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা আশ্রয়কেন্দ্রে বন্যাদূর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা আরো বলেন, বন্যার্ত মানুষের সহায়তায় সরকার ত্রাণসামগ্রী ও শুকনা খাবার বিতরণ চলছে। এমনকি তাদের কাপড়-চোপড় সরবরাহ করা হচ্ছে। এছাড়া তাদের বিনামূল্যে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, আস সুন্নাহ ফাউন্ডেশন, এনজিও, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং কর্মীরাও বন্যাদূর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। স্থানীয় প্রশাসন, পুলিশ  ও সেনাবাহিনীর সদস্যরা ত্রাণ বিতরণ কার্যক্রম সমন্বয় করছেন। দ্রুত আমরা এ বিপদ কেটে উঠতে সক্ষম হবো, আল্লাহর উপর ভরসা। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান, পুলিশ সুপার তারেক বিন রশীদ প্রমুখ।

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit