বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

কিশোর খুনের রহস্য সন্ধানে কারিনা!

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৫ Time View

বিনোদন ডেস্ক : টানটান রহস্য, রোমাঞ্চ ভরা ‘বাকিংহাম মার্ডারস’ সিনেমায় অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। আগেই মুক্তি পেয়েছিল কারিনা প্রথম লুক, ছবির প্রথম পোস্টার এবং সিনেমার টিজার।  শিগগিরি আসতে চলেছে ক্রাইম থ্রিলার এই সিনেমাটি। 

এবার মুক্তি পেল এ সিনেমার ট্রেলার আর তাতেই উঠে এসেছে সিনেমায় কারিনার চরিত্রের নাম জসমিত ভামরা। একদিকে যেমন তিনি একজন মা আবার অন্যদিকে তেমনই একজন গোয়েন্দা। 

বাকিংহাম শহরে এক মৃত্যুর রহস্য কিনারা করতে মাঠে নামবেন কারিনা। সন্তান হারানোর পর কীভাবে কারিনা সত্য সন্ধানে পুলিশের সঙ্গে কাজ শুরু করেন তা এই ট্রেলারে দেখা যায়।

অভিনেত্রী সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘আমি প্রথমবার একজন গোয়েন্দা চরিত্রে অভিনয় করতে পেরে ভীষণ উচ্ছ্বসিত৷ আমি ক্রাইম-ড্রামা ভীষণ ভালোবাসি। আমি আমার ক্যারিয়াকে অন্যতম একটা চরিত্রে কাজ করতে পারলাম।’

তিনি আরও বলেন, ‘এই সিনেমা নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া জানার জন্য অপেক্ষায় রয়েছি। কারণ এটা ৮০ শতাংশ ইংরেজিতে ও ২০ শতাংশ হিন্দিতে৷ আশা করছি এই সিনেমা দর্শকদের ভালো লাগবে।’

এই সিমেনার মাধ্যমেই প্রথমবার প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন কারিনা কাপুর খান। তাছাড়াও কোনো থ্রিলার ছবিতে প্রথমবারের জন্য গোয়েন্দা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। আগামী ১৩ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ক্রাইম থ্রিলার ‘দ্য বাকিংহাম মার্ডার্স’।

কিউএনবি/অনিমা/০৪ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ‍৪:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit