রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম

শেরপুর উপজেলা বিএনপির উদ্যোগে তারেক রহমানের ১৭তম কারামুক্তি দিবস পালন

আবু জাহের,শেরপুর (বগুড়া) প্রতিনধি
  • Update Time : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫২ Time View

আবু জাহের,শেরপুর (বগুড়া) প্রতিনধি : বগুড়ার শেপেুরে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের ১৭তম কারামুক্তি দিবস পালন করেছে। উক্ত অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের কারাবরন ও কারামুক্তি সম্পর্কে আলোচনা করেন নেতাকর্মীরা।মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এবং বগুড়া জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও শেরপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ।
এ সময় উপস্থিত ছিলেন, আলহাজ্ব ইসহাক আলী, আব্দুল হাই সিদ্দিকী হেলাল, জিএম মোস্তফা, মাহবুবুর রহমান, যুগ্ম সম্পাদক জাহিদুর রহমান টুলু, হাফিজুর রহমান হাফিজ, আবু সাঈদ, বদিউজ্জামান বদি, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, প্রচার সম্পাদক নজরুল ইসলাম জাকি, উপজেলা বিএনপির সহ-অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব খায়রুল আলম চায়না, প্রবাসী কল্যাণ সম্পাদক কায়কোবাদ, উপজেলা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ নুরুল ইসলাম নূর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাউছার কলিংস, যুগ্ম আহবায়ক রাজু আহম্মেদ, শুয়াইব আহমেদ চপল, উপজেলা শ্রমীক দলের সাধারণ সম্পাদক মাহাব্বত আলী সরকার, পৌর শ্রমিক দলের সভাপতি মুকুল হোসেন, পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম খান, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাসরিন আক্তার পুটি, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা আফরোজা খাতুন ডিনা, পৌর মহিলা দলের সভানেত্রী শাহনাজ পারভীন, পৌর মহিলা দলের সাংগঠনিক সুইট আকতার মিষ্টি, পৌর স্বেচ্ছা সেবক দলের আহবায়ক হাফিজুল আসিফ শাওন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, শেরপুর থানা বিএনপি’র সহ-সভাপতি ও মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মোনায়েম খান।
শাহবন্দেগী ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদল নেতা জাকারিয়া হোসেন বাকী, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবান রাব্বি হাসান রুবেলসহ ১০টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক এছাড়াও বিএনপির সকল অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০৪ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ‍১২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit