মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্র- শাহ্ আলম পান্না

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৭ Time View

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭তম কারামুক্তি দিবস পালন করা করা হয়েছে। ৩ সেপ্টেম্বর বিকেলে দলীয় কার্যালয়ে পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক চাঁন এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকু ইসলাম শফিক এর সঞ্চালনয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও কুসুম্বী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শাহ আলম পান্না। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বীত হয়ে তার এবং জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল আওয়ামীলীগ সরকার ও ১/১১ কুচক্রী মহল। তারা বুঝতে পেরেছিল তৃনমূল নেতাকর্মী থেকে শুরু করে সকল পর্যারয়ের জনগণের কাছে অধিক জনপ্রিয়তা অর্জন করেছে। তাকে রাজনীতি থেকে সরাতে না পারলে তৎকালীন আওয়ামীলীগের রাজনীতি ধ্বংস হয়ে যেত। কারন তারেক রহমান জনগের কল্যাণে কাজ করতেন। অচিরেই দেশ নায়ক তারেক রহমান দেশে ফিরে আসবে। তার নের্তৃত্বেই আগামীর বাংলাদেশ বির্নিমান হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা হাসানুল মারুফ শিমুল, পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল করিম, ফাহমিদুন নবী পাভেল, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দীন মন্ডল, সোহানুর রহমান লাবলু, শাহ আরিফ, কৃষকদলের আহবায়ক আবু সাঈদ, আবু রায়হান আজাদ, উপজেলা তাতী দলের সভাপতি ইঞ্জিনিয়ার মামুন, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিন্নাহ, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জহির উদ্দিন, যুবনেতা অশোক মাহমুদ রোমান, আরমান আলী, শাকিল, ছাত্র নেতা রাফি আল আমিন, জীবন, নাজমুল আলম আকাশ, কুদরত, আতিক হাসান সহ ছাত্রদল যুবদল, কৃষকদল, মহিলা দলের নেতাকর্মীরা।আলোচনা সভা শেষে দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে শিঘ্রই দেশে ফিরে আসতে পারেন সেজন্য দোয়া চাওয়া হয়।’

কিউএনবি/অনিমা/০৪ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ‍১২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit