বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

ছাত্র-জনতার আন্দোলনে আহতদের জন্য কাজ করতে চায় যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৮ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে সাক্ষাৎকালে আগ্রহের কথা জানান ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) হেলেন লাফেভ। হেলেন লাভেফ জানান, ইউএসএইড ডেঙ্গুর প্রকোপ রোধ করতে এবং প্রান্তিক পর্যায়ে জনস্বাস্থ্যের উন্নতিতে কাজ করতে ইচ্ছুক।

 
মার্কিন সরকারি সংস্থা সিডিসি বাংলাদেশে সীসা এবং আর্সেনিক দূষণ রোধ, মহামারির সময় জরুরি প্রস্তুতি এবং জনস্বাস্থ্যের বিষয়ে তাদের কাজ সম্পর্কে স্বাস্থ্য উপদেষ্টাকে জানান মার্কিন অ্যাফেয়ার্স। বৈঠকে সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগের কাজ নিয়ে হেলেন লাফেভকে জানানো হয়। তিনি প্রয়োজনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
 
এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব মো. মামুনুর রশীদ, ইউএসএইড বাংলাদেশের ডেপুটি মিশন ডিরেক্টর ক্যারি রাসমুসেন, মার্কিন দূতাবাসের অর্থনৈতিক কর্মকর্তা জেমস গার্ডিনার, ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের কান্ট্রি ডিরেক্টর নেলি কেডোস ড্যানিয়েল উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit