বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

পুরস্কারের অর্থ আন্দোলনে শহীদ রিকশাচালকের পরিবারকে দেবেন মিরাজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৮ Time View

স্পোর্টস ডেস্ক : বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার বিজয়ের পর বাংলাদেশে ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে অনেক। এখনও সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি দেশ। এমন কঠিন সময়ে পাকিস্তানের মাটিতে টাইগারদের টেস্ট সিরিজ জয় যেন স্বস্তি হয়ে এসেছে।  

রাওয়ালপিন্ডিতে টানা দুই টেস্ট জিতে পাকিস্তানকে ধবলধোলাইয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আর তাতে সিরিজসেরা নির্বাচিত হয়েছেন তিনি। পুরস্কারের অর্থ তিনি আন্দোলনে শহীদ হওয়া রিকশাচালকের পরিবারকে দেবেন বলে জানিয়েছেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে এই ঘোষণা দেন মিরাজ।  

সিরিজসেরার পুরস্কার জিতে মিরাজ বলেন, ‘দেশের বাইরে প্রথমবার সিরিজসেরা হয়ে আমি খুবই খুশি। অলরাউন্ডার হিসেবে খেলা কঠিন, কিন্তু আমি শুধু স্ট্রাইক বদলে মনযোগ দিয়েছিলাম। মুশফিকুর রহিম ও লিটন দাসের সঙ্গে ব্যাটিং উপভোগ করেছি। পাঁচ উইকেট পেয়েও খুব ভালো লাগছে। আমি আরও ভালো বোলিং করতে চাই। ‘

সদ্য সমাপ্ত সিরিজে ব্যাটে-বলে দারুণ সময় কেটেছে মিরাজের। সিরিজে ব্যাট হাতে ১৫৫ রান করার পাশাপাশি উইকেট নিয়েছেন ১০টি। এর মধ্যে প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ৪ উইকেট। ম্যাচটি ১০ উইকেটে জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। এরপর আজ দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে ম্যাচের গতিপথ বদলে দিয়েছিলেন তিনি।  

ব্যাট হাতে প্রথম ম্যাচের এক ইনিংস ব্যাট করার সুযোগ পেয়ে ফিফটি হাঁকিয়েছিলেন মিরাজ। এরপর দ্বিতীয় ম্যাচে ২৬ রানে ৬ উইকেট হারিয়ে দল যখন বিপর্যয়ে পড়ে, ঠিক তখন লিটন দাসের সঙ্গে ১৬৫ রানের দারুণ এক জুটি গড়ে বিপর্যয় কাটান তিনি। লিটন পরে সেঞ্চুরি তুলে নেন। তবে ৭৮ রান করে বিদায় নেন মিরাজ। তাতে অল্পের জন্য লিড না পেলেও পাকিস্তানকে চাপে ফেলে দিয়েছিল বাংলাদেশ। পরে তো সিরিজ জিতে নতুন ইতিহাসই গড়েছে টাইগাররা।

 

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit