রবিবার, ০১ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
ইরানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে তিন শীর্ষ নেতা কানাডার ক্যালগেরি’র সেলেসটিয়া প্রোডাকশন হাউজের ইফতার মাহফিল মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিয়ে সরকার উদ্বিগ্ন: পররাষ্ট্র মন্ত্রণালয় বাজার মনিটরিং ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর এনসিপির ইফতার মাহফিলে নানা শ্রেণী পেশার মানুষের ঢল খামেনি বেঁচে আছেন, শিগগিরই বক্তব্য দেবেন আমিরাত কেন ইরানের নিশানায়, নেপথ্যে কি বিশ্বাসঘাতকতা? ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতে বিশ্ব প্রতিক্রিয়া ইরানিদের স্বাধীনতা চাই, হামলা প্রসঙ্গে বললেন ট্রাম্প খামেনি কেন গুরুত্বপূর্ণ?

পাকিস্তানকে গুঁড়িয়ে ভারত সিরিজের জন্য যে বার্তা দিলেন শান্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫০ Time View

স্পোর্টস ডেস্ক : প্রথম টেস্টই এনে দিয়েছে ইতিহাসগড়া জয়। কিন্তু এবার যা হলো তা হয়তো অনেকেই ভাবেননি। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকেই ধবলধোলাই করল বাংলাদেশ। যার ফলে আরও একটি সফলতা যোগ হলো অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। ব্যাট হাতে যদিও সিরিজটা ভালো যায়নি তার। কিন্তু নেতৃত্বে দেখিয়েছেন নিপুণতা। যা মুগ্ধ করেছে প্রতিপক্ষের সমর্থকদেরও।

পাকিস্তান মিশন সফল হওয়ার পর শান্ত এখন চোখ রাখছেন ভারত সিরিজের দিকে। চলতি মাসেই দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ভারত সফর করবে টাইগাররা। সেখানেও অবিশ্বাস্য কিছু করার আশা দেখালেন বাংলাদেশ অধিনায়ক।   

পুরস্কার বিতরণী মঞ্চে শান্ত বলেন, ‘পরবর্তী সিরিজ খুবই গুরুত্বপূর্ণ এবং এই জয় আমাদের প্রচুর আত্মবিশ্বাস জুগিয়েছে। মুশফিক ও সাকিবের কাছে প্রচুর অভিজ্ঞতা আছে এবং সেটা ভারত সিরিজে গুরুত্বপূর্ণ। এমন কন্ডিশনে মিরাজ যেভাবে বল করে ৫ উইকেট নিল তা খুবই অসাধারণ। আশা করি ভারতের বিপক্ষেও সে একই কাজ করবে। ‘

পাকিস্তান সিরিজে দারুণভাবে নিজেদের মেলে ধরেছেন পেসাররা। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে সবগুলো উইকেটই গিয়েছে পেসারদের দখলে। তাদের প্রশংসায় শান্ত বলেন, ‘এই জয়ের মানেটা বিশাল। এর অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। আমি সত্যিই খুশি। আমরা এখানে জয়ের খোঁজে ছিলাম এবং যেভাবে সবাই নিজেদের কাজ করল তাতে আমি খুবই খুশি আমি।

আমাদের পেসারদের বোলিং নীতি খুবই অসাধারণ ছিল এবং এই কারণেই আমরা এই ফল পেয়েছি। সবাই নিজেদের প্রতি সৎ থেকেছে এবং তারা জিততে চেয়েছে। আমি আশা করি, এটা বজায় থাকবে। সাদমান প্রথম টেস্টে যেভাবে ব্যাটিং করেছে তা দুর্দান্ত। এমনকি জাকিরও ইতিবাচকতা নিয়ে ব্যাট করেছে এবং আমাদের মোমেন্টাম এনে দিয়েছে। ‘

‘সবাই অবদান রেখেছে এই জয়ে, বিশেষ করে একাদশে না থাকা সেই চার খেলোয়াড় যারা সুযোগ পায়নি। ফিল্ডিংয়ে দলকে খুবই দারুণ সহায়তা করেছে তারা। আশা করি, এই সংস্কৃতিটা বজায় থাকবে। ‘

 

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit