শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম
সুইডেনে রুশ দূতাবাসে ড্রোন হামলা: রিপোর্ট তীব্র তাপপ্রবাহে নাজেহাল ফ্রান্স, এসি-ফ্যান কিনতে হুড়োহুড়ি-সংঘর্ষ খামেনির জানাজা : ‘রক্তের বদলা’ চাইতে ইরানিদের ঢল নামানোর আহ্বান যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! বাদুড়ের স্পর্শই কাল হলো, জলাতঙ্কে প্রাণ গেল ১১ বছরের শিশুর আত্মহত্যার ইচ্ছা ছিল পাইলটের, বেইজিংয়ে আকাশচুম্বী ভবনে বিমান বিধ্বস্ত চীনের সবচেয়ে উঁচু ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত, মানসিক অবসাদে ভুগছিলেন পাইলট ১০০০ গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা

২ ঘণ্টা পর শেবাচিম হাসপাতালের বহির্বিভাগ চালু, রোগীদের ভোগান্তি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৫ Time View

ডেস্ক নিউজ :  টানা দুই ঘণ্টা বন্ধ থাকার পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসাসেবা ফের চালু হয়েছে। চিকিৎসা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ রোগীরা। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসাসেবা দুই ঘণ্টা বন্ধ ছিল।

সরেজমিনে দেখা যায়, সকাল ৮টা থেকে বহির্বিভাগের টিকিট কাউন্টার খোলার কথা থাকলেও তা খোলে সকাল ১০টায়। এতে রোগী ও স্বজনদের দীর্ঘ সারিতে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়।  

একাধিক রোগী ও তাদের স্বজনরা বলেন, সোমবারও চিকিৎসা নিতে এসে নিতে পারেননি তারা। তখন তারা জানতে পারেন চিকিৎসকরা কর্মবিরতিতে রয়েছেন। আজ সকালে আসার পরও দেখেন চিকিৎসাসেবা বন্ধ।

উপায় না পেয়ে তারা চিকিৎসকের কক্ষের সামনে দাড়িয়ে ছিলেন। কারণ তারা বহির্বিভাগের টিকিট কিনতে পারেননি। দুই ঘণ্টা পর আবার টিকিট বিক্রি শুরু হয়। এ ভোগান্তি থেকে তারা দ্রুত মুক্তি চান। সকাল ১০টার পর বহির্বিভাগে চিকিৎসা সেবা চালু হওয়ায় স্বস্তি ফিরেছে রোগী ও স্বজনদের মধ্যে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ডা. এম এম সাইফুল ইসলাম বলেন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতালে সোমবার বহির্বিভাগ বন্ধ থাকে। তবে মঙ্গলবার স্বল্প পরিসরে সেবা চালু করা হয়েছে। পাশাপাশি যারা বহির্বিভাগে সেবা নিতে আসছেন, তাদের সেবা নিশ্চিত করা হচ্ছে। তবে হাসপাতালের জরুরি সব সেবা চালু রয়েছে বলেও দাবি করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit