শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

দুস্থ ও অসহায়ের পাশে কূঁড়েঘর ফাউন্ডেশন

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩০ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : দুস্থ ও অসহায়ের পাশে থেকে নানা সামাজিকমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন কূঁড়েঘর ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এরই ধারাবাহিকতা অনুযায়ী ২৪ শে আগষ্ট সংগঠনটির উদ্যোগে ফেনীর বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বানভাসিদেরকে প্রায় ৪ হাজার পরিবারের মাঝে উপহার সামগ্রী হিসেবে মুড়ি, বিস্কুট, খাবার স্যালাইন, নাপা ওষুধ, মোমবাতি ও দিয়াশলাই বিতরণ করা হয়।

এছাড়া ২৯ শে আগষ্ট চাঁদপুরের শাহরাস্তিতে, নোয়াখালীর সেনবাগ ও রামগঞ্জে বন্যার্তদেরকে সাহায্য-সহযোগীতা করেন এই সংগঠনটি। এসময় সংগঠনটির চেয়ারম্যান মোঃ শামীম মন্ডল’র নেতৃত্বে এই সামাজিক কাজে অংশগ্রহণ করেন নাট্য নির্মাতা মোঃ তারেক মিয়াজী, মোঃ মাহমুদ শাহরিয়ার, মোঃ মাহফুজ, মোঃ শহীদ রেজওয়ান ও স্বপনসহ আরো অনেকে। এর আগে ২০১৭ সালে রোহিঙ্গা ক্যাম্পে প্রায় ৩ হাজার পরিবারকে সাহায্য সহযোগীতা হিসেবে শুকনো খাবার, বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থাও করে দেন এই সামাজিক সংগঠনটি।

সংগঠনটির চেয়ারম্যান মোঃ শামীম মন্ডল বলেন, আমাদের কুঁড়ে ঘর এটি একটি সামাজিক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে অতীতে আমি আমার সর্বোচ্চ দিয়ে অসহায় ও দুস্থদের পাশে দাড়ানোর চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও করে যাবো। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক বানভাসিদের পাশে দাড়াতে কমতি রাখিনি। সামাজিক কাজে অংশগ্রহণে দেশের দূর্যোগে সবসময় তিনি এগিয়ে আসতে চান এবং বিপদগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোটাই একটা বড় বিষয়।
কারণ, দিনশেষে আমরা ধর্মবর্নে মানুষ। বাংলাদেশের মানুষ সব সময় সামনের দিকে এগিয়ে যাবে এটাই আমার প্রত্যাশা। এছাড়া সমাজের বিত্তবানদেরকে যারযার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে এগিয়ে আসারও আহবান জানান তিনি।

 

কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit