বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

শরীয়তপুর মহিলা মাদ্রাসার সহ-সুপার চাপের মুখে পদত্যাগ

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৬ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : দুর্নীতি ও নানান অনিয়মে জড়িত শরীয়তপুর ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসার আধিপত্তবাদী সহ-সুপার তহিরুন নেছা অবশেষে জনরোশের ভয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। গত ২৯ আগস্ট মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার বরাবরে লিখিত পদত্যাগ পত্র জমা দেন।

যার অনুলিপি তিনি মহাপরিচালক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, জেলা প্রশাসক, শরীয়তপুর। উপজেলা নির্বাহী অফিসার সদর শরীয়তপুর, জেলা শিক্ষা অফিসার শরীয়তপুর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সদর, শরীয়তপুর ও ম্যানেজার অগ্রণী ব্যাংক শাখাকে দিয়েছেন বলে জানাযায়।

এর পূর্বে সহ-সুপার তহিরুন নেছার অপসারণের দাবীতে জেলা প্রশাসক বরাবরে ১৩০ জন এলাকাবাসীর স্বাক্ষরিত একটি আবেদন করেন। সে আবেদনে তহিরুন নেছা ভারপ্রাপ্ত সুপার থাকা কালে তার সংগঠিত ১৫টি অনিয়মের চিত্র তুলে ধরেন। যার মধ্যে রয়েছে মাদ্রাসার ইট, টিন, গাছ ও ঘর বিক্রি করে টাকা আত্মসাৎ। মাদ্রাসার শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি। স্বেচ্ছাচারিতা, অবৈধদখল, মাদ্রাসার ফ্যান গোপনে বিক্রি ও ছাত্রীদের উপবৃত্তির অর্থ আত্মসাৎসহ নানান অনিয়ম।

এই বিষয়ে শরীয়তপুর যৌক্তিক আহবানের সমন্বয়ক মাকসুদ অভি জানায়, এই প্রতিষ্ঠানে ৭ শতাধিক শিক্ষঅর্থী ছিল। এই সহ-সুপার অযৌক্তিক ভাবে দীর্ঘ ১৫ বছর ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব পালন করেছেন। সেই সময় প্রতিষ্ঠানের শিক্ষার্থী সংখ্যা কমে ৭০ জনে এসে পৌঁছেছে।  অযোগ্য এই সুপার শুধু বিভিন্ন অনিয়মের মাধ্যমে প্রতিষ্ঠান ধ্বংস করা ছাড়া ভালো কিছুই করেনি। শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে আমরা যৌক্তিক আহবান শরীয়তপুরের পক্ষ থেতে কাজ শুরু করি।

এক পর্যায়ে গত ২৯ আগস্ট সহ-সুপার পদত্যাগ করে দায়িত্ব হস্তান্তর করেছে। এটাও ছাত্রদের আরেকটি বিজয়। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনন্দময় ভৌকিম বলেন, সহ-সুপার তহিরুন নেছা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। চাপের মুখে পদত্যাগ করেছে কিনা তা জানতে প্রতিষ্ঠানে যাই। সেখানে গিয়েও জানতে পারি সে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

 

কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit