বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

জাতিসংঘে অপ্রয়োজনীয় প্রতিনিধিদল নিয়ে যাবেন না প্রধান উপদেষ্টা

Reporter Name
  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৭ Time View

ডেস্ক নিউজ : জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যাদের কাজ আছে শুধু তাদের একটি ছোট বহর নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে যাবেন। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেন, একটা ছোট প্রতিনিধিদল যাবে নিউইয়র্কে। আমরা বিশাল প্রতিনিধিদল নিয়ে যাবো না। তিনি যত কম সময়ে সেখান থেকে কাজ শেষ করতে পারবেন সেই চেষ্টা করবেন। যাওয়া-আসার সময় মিলিয়ে এক সপ্তাহের বেশি না।

প্রতিনিধিদলে কারা থাকছেন এবং সংখ্যাটা কত জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা জানান, এটা এখনও চূড়ান্ত হয়নি। তবে একটা ছোট প্রতিনিধিদল যাবে। একেবারে যাদের কাজ আছে শুধু তারাই যাবে। জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূস দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে নিউইয়র্ক।

 

কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit