শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
রাজধানীতে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বাজেটে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো হয়েছে: অর্থমন্ত্রী স্বাক্ষর জালিয়াতি মামলায় অভিষেককে সিআইডির সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ প্রস্তাবিত বাজেট জাতির বাস্তব চাহিদার প্রতিফলন নয়: মামুনুল হক যুক্তরাষ্ট্রের সাথে কোনো চুক্তিতেই হরমুজের নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল বিদ্যুতের ভর্তুকি কমানোর চেষ্টা করে বাজেট দেয়া হয়েছে : জ্বালানিমন্ত্রী কিছু ব্যাংক থেকে এক-তৃতীয়াংশ ডিপোজিট চুরি হয়ে গেছে : গভর্নর জেনেভা নাকি ভিয়েনা, কোথায় হচ্ছে ইরান-মার্কিন চুক্তি স্বজন হারানোর ক্ষত বইছেন এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার ক্ষতিগ্রস্তরা

হাড়ের ক্ষয় রোধ করবে ৫ খাবার

Reporter Name
  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৮ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : মানব শরীরের সঠিক বিকাশ এবং সুস্বাস্থ্যের জন্য পুষ্টিগুণের উপস্থিতি থাকা খুবই গুরুত্বপূর্ণ। এই পুষ্টিগুণ আমাদের শরীরে অনেক কাজ করে। যার কারণে আমরা আমাদের দৈনন্দিন কাজ সম্পূর্ণ করতে পারি। আর এর মধ্যে অন্যতম উপাদন হল ক্যালসিয়াম। যা আমাদের শরীরে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। 

ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ (এনআইএইচ) অনুসারে, আমাদের শরীরের পেশীগুলো নড়াচড়া করার জন্য ক্যালসিয়াম প্রয়োজনীয়। ক্যালসিয়াম আপনার মস্তিষ্ক ও আপনার শরীরের প্রতিটি অংশের মধ্যে বার্তা বহন করার জন্য প্রয়োজন।

বিশেষজ্ঞরা বলছেন, ক্যালসিয়াম আমাদের সারা শরীরে রক্ত সরবরাহের জন্য রক্তনালীগুলোকে প্রসারিত করতে সাহায্য করে। পাশাপাশি শরীরের অনেক কার্যক্রমকে প্রভাবিত করে এমন হরমোন মুক্ত করতে সাহায্য করে। 

এমন পরিস্থিতিতে শরীরে ক্যালসিয়ামের অভাব অনেক সমস্যার সৃষ্টি করতে পারে। তাই আপনি আপনার ডায়েটে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করে এর ঘাটতি কাটিয়ে উঠতে পারেন। 

চলুন জেনে নিই এমন কিছু খাবার সম্পর্কে-

বাদাম

বাদাম মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতিতে কার্যকরী এবং ক্যালসিয়ামের ঘাটতি দূর করতেও বেশ কার্যকর।  আপনার খাদ্যতালিকায় এক মুঠো বাদাম অন্তর্ভুক্ত করলে, আপনি স্বাস্থ্যকর চর্বি এবং ফাইবারসহ প্রচুর ক্যালসিয়াম পাবেন। 

কমলালেবু 

চিকিৎসকরা বলছেন, ভিটামিন সি সমৃদ্ধ কমলালেবু আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দূর করতে পারে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ক্যালসিয়াম প্রদানেও সহায়ক। 

ব্রকলি

ব্রকলি খেতে অনেকেই অপছন্দ করেন। তবে এটি আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে আপনার ডায়েটে ব্রকলি রাখতে পারেন। এটি ফাইবারের একটি বড় উৎস হওয়া ছাড়াও ক্যালসিয়ামে পরিপূর্ণ। যা হাড়ের স্বাস্থ্য এবং সামগ্রিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ।

পালং শাক 

আপনার খাদ্যতালিকায় আয়রন সমৃদ্ধ পালং শাক অন্তর্ভুক্ত করা অনেক স্বাস্থ্য উপকারিতা প্রদান করে। এছাড়াও এটিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, যার কারণে আপনি এটিকে আপনার ডায়েটে অন্তর্ভুক্ত করে এর উপকারিতা নিতে পারেন। 

চিয়া সিডস

এছাড়া আপনার খাদ্যতালিকায় পুষ্টিসমৃদ্ধ চিয়া সিড অন্তর্ভুক্ত করা শুধুমাত্র শরীরে ক্যালসিয়ামের পরিমাণ বাড়ায় না, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং ফাইবারও সরবরাহ করে। তাই উল্লেখিত এই খাবারগুলি খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করলে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে। সঙ্গেই আপনার হাড়ও শক্ত করবে।

কিউএনবি/অনিমা/০২ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit