শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

ছাত্র আন্দোলনের ধাক্কা এডিপি বাস্তবায়নে

Reporter Name
  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২০ Time View

ডেস্ক নিউজ : ছাত্র আন্দোলনের ধাক্কা লেগেছে উন্নয়ন কর্মকাণ্ডে। চলতি অর্থবছরের প্রথম মাসে (জুলাই) বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) বাস্তবায়নের হার দাঁড়িয়েছে ১ দশমিক ০৫ শতাংশ, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১ দশমিক ২৭ শতাংশ। 

এসময়ে মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করতে পেরেছে ২ হাজার ৯২২ কোটি টাকা, এর আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩ হাজার ৪৮৯ কোটি টাকা।  এক মাস পেরিয়ে গেলেও কোন অর্থই খরচ করতে পারেনি ১৯ মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থা। 

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) অগ্রগতি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। রোববার প্রতিবেদনটি প্রকাশ করে সংস্থাটি।

সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, জুলাই মাস পুরোটাই ছিল কোটাবিরোধী এবং বৈষম্য বিরোধী আন্দোলন। এ কারণে বিভিন্ন স্থানে উন্নয়ন কার্যক্রম চলমান রাখার ক্ষেত্রে বাধা তৈরি হয়েছিল। এসব কারণে এডিপির বাস্তবায়ন কম হয়েছে। 

আইএমইডি সূত্র জানায়, চলতি অর্থবছর সদ্য পতন হওয়া আওয়ামী লীগ সরকারের দেওয়া বাজেটে এডিপির আকার ধরা হয় ২ লাখ ৭৮ হাজার ২৮৯ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ১ লাখ ৬৫ হাজার কোটি, বৈদেশিক সহায়তার ১ লাখ কোটি এবং স্বায়স্তশাসিত প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল থেকে ১৩ হাজার ২৮৯ কোটি টাকা ব্যয় করার কথা। কিন্তু চলতি অর্থবছরের এক মাসে খরচ হয়েছে ১ দশমিক ১ দশমিক ০৫ শতাংশ। 

এদিকে এক মাস পেরিয়ে গেলেও শূণ্য অবস্থানে রয়েছে ১৯ মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থা। এখনো এক টাকাও খরচ করতে পারেনি। এগুলো হলো, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, পানি সম্পদ মন্ত্রণালয়, সেতু বিভাগ, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন, স্বাস্থ্য-শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, শিল্প, ধর্ম, প্রতিরক্ষা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। 

এছাড়া পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, সংস্কৃতি বিষয় মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, আইন ও বিচার বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইএমইডি এবং জাতীয় সংসদ সচিবালয়।

এডিপি বাস্তবায়নে এগিয়ে থাকা মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ৫ দশমিক ৭৯ শতাংশ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ৫ দশমিক ৬২ শতাংশ, মন্ত্রিপরিষদ বিভাগ ৫ দশমিক ৫৩ শতাংশ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বিভাগ ৩ দশমিক ৯৭ শতাংশ এডিপি বাস্তবাবন করেছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit