শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম
স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী উত্তেজনার মধ্যেই রাহুলের ‘সত্যাগ্রহ’ ওয়েবসাইট, কী মিলবে এতে বিমানবন্দরে ল্যাগেজ ও ট্রলি ম্যানেজমেন্ট নিয়ে যা বললেন সাদিক কায়েম চীনের সঙ্গে সম্পর্ক স্থাপনে বাংলাদেশকে থামাতে পারবে না যুক্তরাষ্ট্র

সমাধিস্থলে নির্বাচনি প্রচারণার অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে, যা বললেন কমলা

Reporter Name
  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের অরলিংটনের জাতীয় সমাধিস্থলে নির্বাচনি প্রচারণা চালিয়েছেন বলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। খবর বিবিসির শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কমলা হ্যারিস বলেন, ট্রাম্প রাজনীতির স্বার্থে পবিত্র ভূমির অসম্মান করেছেন।

দেশটির স্থানীয় সময় সোমবার অরলিংটনের জাতীয় সমাধিস্থলে নির্বাচনি প্রচারণা চালিয়ে বিতর্কের মুখে পড়ে ট্রাম্পের নির্বাচনি শিবির। ওই দিন নিহত ১৩ সেনাসদস্যের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে গিয়েছিলেন ট্রাম্প। তিন বছর আগে আফগানিস্তান থেকে প্রত্যাহারের পর ওই সেনারা নিহত হন। এদিকে সমাধিস্থলের ঘটনায় যারা সমালোচনা করেছেন, তাদের জবাব দিয়েছেন ট্রাম্প। বৃহস্পতিবার মিশিগানে অনুষ্ঠিত এক নির্বাচনী শোভাযাত্রায় তিনি এ বিষয়ে কথা বলেন। ট্রাম্প জানান, সমাধিক্ষেত্রে তাকে ছবি তোলার জন্য অনুরোধ করা হয়।

তিনি বলেন, আমি সেখানে গেলাম, তারা আমাকে ছবি তোলার অনুরোধ করলেন। অথচ সমালোচকরা বলছেন, আমি নির্বাচনি প্রচার চালাচ্ছি। আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ডেমোক্রেটিক পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন কমলা হ্যারিস। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়বেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। 

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit