শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

ইরানে পুলিশি হেফাজতে বন্দির মৃত্যু, কমান্ডার বরখাস্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পুলিশি হেফাজতে এক বন্দির মৃত্যুর পর ইরানের উত্তরাঞ্চলীয় প্রদেশ গিলানের একটি শহরে বাহিনীর এক কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা শনিবার (৩১ আগস্ট) এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থায় দেওয়া এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, লাহিজান শহরে মারামারিতে জড়িত থাকায় ২২ জুলাই মোহাম্মদ মীর মুসাভিকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছিল। কর্মীদের আচরণ ও ব্যবহারের অপর্যাপ্ত তদারকির কারণে এক পুলিশ কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি জটিল, তাই মোহাম্মদ মীর মুসাভির মৃত্যুর কারণ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত মেডিকেল পরীক্ষকের চূড়ান্ত প্রতিবেদনের ওপর নির্ভর করবে।

এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত স্টেশন কমান্ডার ও বেশ কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে। পাশাপাশি বিবৃতিতে আরও বলা হয়েছে, আইন প্রয়োগকারী কিছু কর্মকর্তার আচরণ পুলিশের পেশাদার নীতির বিরুদ্ধে ছিল ও এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই তাদের বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

নরওয়েভিত্তিক কুর্দি মানবাধিকার সংস্থা হেনগাও বুধবার বলেছিল, মীর মুসাভি আটককেন্দ্রে নির্যাতনের কারণে নিহত হয়েছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পরে বৃহস্পতিবার মামলার তদন্তের নির্দেশ দেন।

ইরানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বরখাস্তের ঘটনা বিরল। এর আগে ২০২২ সালে পুলিশি হেফাজতে মাহসা আমিনির মৃত্যু হয়েছিল। ২২ বছর বয়সী এই ইরানি কুর্দি নারী তেহরানে নারীদের জন্য দেশটির কঠোর পোশাক নীতি লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। তার মৃত্যুর পর কয়েক মাস ধরে দেশব্যাপী বিক্ষোভ চলে।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৪,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit