রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় গোয়াল ঘর থেকে ককটেলসাদৃশ্য ৩টি বস্তু উদ্ধার শার্শার নিষিদ্ধ যুবলীগের সাধারন সম্পাদক সোহরাব ঢাকার হাতিরঝিল এলাকা থেকে আটক শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করে ফের শীর্ষে ইংল্যান্ড  আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার জাতীয়তাবাদী মোটর চালক দলের ঢাকা জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা আওয়ামী লীগের কর্মসূচি প্রতিরোধ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে মাটিরাঙ্গায় ছাত্রদলের মোটরসাইকেল বিক্ষোভ।  আবারও হ্যাটট্রিক রাফিনিয়ার, বার্সেলোনার সাতে সাত চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ টিকিট ছাড়াই ট্রেনে যাত্রা, টিটিইকে ফাঁসাতে তরুণীর কাণ্ড সৌদি আরবে দুটি সামরিক অভিযান চালানোর দাবি ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীর

বাবরকে ফিরিয়ে পাকিস্তানকে শক্ত ধাক্কা দিলেন সাকিব

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৯৪ Time View

স্পোর্টস ডেস্ক : প্রথম সেশনটা পাকিস্তানের হলেও দ্বিতীয় সেশনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের চা বিরতির আগে তুলে নিয়েছে আরও ৪ উইকেট। এর মধ্যে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে ফিরিয়ে পাকিস্তানকে শক্ত ধাক্কা দিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ১৮৩ রান। উইকেটে আছেন আগা সালমান ও মোহাম্মদ রিজওয়ান।

এদিন প্রথম সেশনে ১ উইকেটে ৯৯ রান করা পাকিস্তান লাঞ্চ বিরতি থেকে ফিরলে জোড়া আঘাত করেন মিরাজ। দুই সেট ব্যাটার শান মাসুদ ও সাঈম আইয়ুবকে সাজঘরের পথ দেখান এই স্পিনার। মিরাজের জোড়া আঘাত নিয়ে যখন প্রশংসা হচ্ছিল। তখনই এক ভুল করে বসেন তিনি। নাহিদ রানার বলে সৌদ শাকিলের সহজ ক্যাচ লুফে নিতে পারেননি স্লিপে দাঁড়ানো মিরাজ। ১ রানে জীবন পান শাকিল। জীবন পেলেও শাকিলকে উইকেটে থিতু হতে দেননি তাসকিন আহমেদ। আব্দুল্লাহ শফিকের পর শাকিলের স্টাম্প ভেঙে দেন ১৪ মাস পর টেস্ট খেলতে নামা তাসকিন। শাকিল ফেরেন ১৬ রান করে।

এরপর রিজওয়ানকে নিয়ে দলকে টানতে থাকেন অভিজ্ঞ বাবর। ব্যাট হাতে সময়টা ভালো না গেলেও এদিন দারুণ শুরুর আভাস দিয়েছিলেন বাবর। ততে মনে হচ্ছিল শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য না তিনি কাল হয়ে দাঁড়ান। তবে সেটি হতে দেননি সাকিব। দায়িত্ব নিয়ে বাবরকে নিজের প্রথম শিকার বানিয়েছেন সাকিব। 

সাকিবের ঘূর্ণিতে পরাস্ত হয়ে এলবিডব্লিয়ের ফাঁদে পড়ে ৩১ রানে সাজঘরের পথ ধরতে হয় বাবরকে। ১৭৯ রানে পঞ্চম উইকেটের দেখা পায় বাংলাদেশ। এরপর সালমান এসে চা বিরতি পর্যন্ত সঙ্গ দিয়েছেন রিজওয়ানকে।

এর আগে, দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর সকালের শুরুতেই বল হাতে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন তাসকিন। তার দারুণ এক ডেলিভারিতে প্রথম ওভারের শেষ বলে স্টাম্প ভাঙে পাকিস্তান ওপেনার আব্দুল্লাহ শফিকের। শূন্য রানেই প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ।

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit