বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে? প্রথমবারের মতো পাকিস্তান সফরে ভ্যাটিকান সিটির শীর্ষ কূটনীতিক বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় রাবির ১৬, রুয়েটের ১৫ গবেষক বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে গুরুত্বারোপ বিষাক্ত চেতনানাশক স্প্রেতে অসুস্থ একই পরিবারের ১৫ জন হাসপাতালে রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

চৌগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১৩৭ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বাড়ির পাশে একটি গর্তের পানিতে ডুবে সাদিয়া খাতুন (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অগাস্ট ) দুপুরে উপজেলার জগদিশপুর ইউনিয়নের ঝিনাইকুন্ডু গ্রামে এ ঘটনা ঘটে। সাদিয়া খাতুন ঝিনাইকুন্ডু গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।শিশুটির চাচা শিমুল হোসেন জানান, এ দিন সকালে মেয়েকে রেখে তার মা বাড়ীর বিভিন্ন কাজ করছিলো। সাদিয়া বাড়ীর উঠানে খেলছিল। এ সময় সে সকলের অগোচরে বাড়ীর পাশে একটি পানি গর্তে পড়ে যায়।

শিশুটির প্রতিবেশী সাইম হোসেন চৌগাছা সরকারি মডেল হাসপাতালে সাংবাদিকদের জানান, সকালে খেলা করতে করতে কোন এক সময় সাদিয়া তাদের বাড়ির পাশে গর্তের পানিতে পড়ে যায়। আমরা বাড়ির মধ্যে সাদিয়াকে দেখতে না পেয়ে খুঁজাখুঁজির এক পর্যায়ে ঐ গর্তের পানিতে ভেসে থাকতে দেখি। পরে আমাদের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যান। চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক জান্নাতুলকে মৃত ঘোষণা করেন।

উপজেলা সরকারি মডেল হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক এবিএম শামসুজ্জামান সোহাগ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কিউএনবি/অনিমা/৩১ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit