শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন

বলিউডের সেরা ধনী অভিনেতা শাহরুখ খান, তার আয় কত?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১২২ Time View

বিনোদন ডেস্ক : ভারতের সবচেয়ে ধনী অভিনেতার তালিকার শীর্ষে শাহরুখ খান। ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট’-এ জানানো হয়েছে এই তথ্য। এই তালিকায় অভিষেকেই শীর্ষস্থান দখল করলেন ‘কিং খান’। 

বলিউড তারকাদের মধ্যে এই তালিকায় সবার শীর্ষে আছে শাহরুখ খান। আর তার পরেই আছেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা। শাহরুখ, জুহি ছাড়া আরও তিন বিটাউন তারকার নাম এই তালিকায় আছে। বলিউডের এই তিন তারকা হলেন হৃতিক রোশন, অমিতাভ বচ্চন ও করণ জোহর।

এই তালিকা অনুযায়ী শাহরুখ খানের নিট আয় ৭ হাজার ৩০০ কোটি রুপি। এদিকে জুহি চাওলার নিট আয় ৪ হাজার ৬০০ কোটি রুপি। প্রকাশিত তালিকা অনুযায়ী বিটাউন তারকাদের মধ্যে জুহি দ্বিতীয় হলেও অভিনেত্রীদের মধ্যে তার স্থান প্রথম।

শাহরুখ ও জুহির পরেই আছে হৃতিক রোশনের নাম। তার আয় ২ হাজার কোটি রুপি। হৃতিক ছবি ছাড়া তার কোম্পানি এইচআরএক্স থেকে মোটা অঙ্কের আয় করেন।

অমিতাভ বচ্চন ও তার পরিবারের আয় ১ হাজার ৬০০ কোটি রুপি। ‘বিগ বি’ ছবি ছাড়া বিভিন্ন বিজ্ঞাপনী চুক্তি থেকে প্রচুর অর্থ আয় করেন। বিটাউন তারকাদের মধ্যে শেষে আছে চিত্রনির্মাতা তথা পরিচালক করণ জোহরের নাম। তার আয় ১ হাজার ৪০০ কোটি। করণের এই নিট আয়ের এক বিশাল অঙ্ক আসে তার প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশন থেকে।

‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৪’ তালিকায় শিল্পপতি মুকেশ আম্বানি, গৌতম আদানির সঙ্গে ১ হাজার ৫৩৯ জন ব্যক্তির নাম আছে। যেসব ব্যক্তির আয় হাজার কোটি রুপির বেশি, তাদের নাম আছে এই তালিকায়। 

কিউএনবি/অনিমা/৩০ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit