শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

হাথুরুর ব্যাপারে ‘স্বেচ্ছাচারী’ হতে চান না ফারুক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১১৪ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রদবদল হয়েছে সপ্তাহখানেক হলো। সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই ফারুক আহমেদ স্পষ্ট করে জানিয়েছিলেন, চন্ডিকা হাথুরুসিংহকে জাতীয় দলের হেড কোচ হিসেবে দেখতে চান না তিনি।

তার ভবিষ্যৎ হয়ে গিয়েছিল অনিশ্চিত।  এর মধ্যে রাউয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ। এরপর থেকে হাথুরুর ব্যাপারে দোটানায় আছে বিসিবি। বৃহস্পতিবার বোর্ড পরিচালকদের সভাতেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি তারা।

হাথুরুর চাকরি থাকবে কি না এ নিয়ে জানতে চাইলে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘সিরিজটা শেষ হোক, আমাদের খুব ভালো সম্ভাবনা আছে জেতার। হয় জিতব, না হয় ড্র হবে। ’

‘একটা বোর্ডের সভাপতি…এখনই কিছু করতে চাই না যেন আপনারাই বলেন স্বেচ্চাচারী হয়ে গেছে। স্বেচ্চাচারী হতে চাই না। আমার কাজের ধরন আগেই যেরকম ছিল, সেরকমই আছে। ১৪ দিন পর কী হতে পারে আমরা জানি না। ’

বৃহস্পতিবারের সভায় সিদ্ধান্ত হয়েছে, নতুন একটি অডিট ফার্মের মাধ্যমে হবে বিসিবির আয়-ব্যয়ের হিসাব। তাদের দেওয়া প্রতিবেদন সামনে আসবে কি না জানতে চাওয়া হয় ফারুক আহমেদের কাছে।  

এ নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘ভিন্ন কিছু হবে এবার। কারণ আপনি তো ক্ষমতার পরিবর্তন হয়েছে এবার, এটা তো করতে হবে। আমরা এখনই স্বাধীনভাবে কাজ করতে চাই। রিপোর্টটা জনসম্মুখে (প্রকাশ) আমি জানি না এটা লিগ্যালি কতটুকু; কিন্তু একটা আউট কাম আপনি জানতে পারবেন। ’

 

কিউএনবি/আয়শা/২৯ অগাস্ট ২০২৪,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit