শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

বিদায়ী অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের রেকর্ড মুনাফা লাভ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৭১ Time View

ডেস্ক নিউজ : বিদায়ী ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক মোট ৪০ হাজার কোটি টাকা মুনাফা করেছে। তবে নিট বা প্রকৃত মুনাফার পরিমাণ ১৫ হাজার ১০০ কোটি টাকা। যা আগের বছরের চেয়ে প্রায় ৫ হাজার কোটি টাকা বেশি।

বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে বিগত অর্থবছরের আর্থিক হিসাব বিবরণী অনুমোদন করে এসব তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক গত অর্থবছরে বাণিজ্যিক ব্যাংকগুলোকে মোট ৩২ লাখ ২১ হাজার কোটি টাকা ধার দিয়েছে, যা আগের সাত বছরে দেওয়া মোট ধারের পরিমাণকে ছাড়িয়ে গেছে। এছাড়া পুরো অর্থবছর বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ব্যাংকগুলোর কাছে ১ হাজার ২৭৯ কোটি ডলার বিক্রি করেছে। 

কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক হিসাব বিবরণী অনুযায়ী, সব ধরনের খরচের পর গত অর্থবছর নিট আয় থেকে ১৫ হাজার ১০০ কোটি টাকা জমা দেওয়া হয়েছে সরকারি কোষাগারে। 

তার আগের অর্থবছরে নিয়ন্ত্রক সংস্থাটির নিট মুনাফা হয়েছিল ১০ হাজার ৭৪৮ কোটি টাকা। এর মধ্যে ১০ হাজার ৬৫২ কোটি টাকা সরকারের কোষাগারে জমা দেওয়া হয়।

মুনাফার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, ‘আর্থিক প্রতিবেদনে দেখানো আয়ের পুরোটাই প্রকৃত মুনাফা নয়। ডলারের বিনিময় হার বেড়ে যাওয়া ও রিজার্ভ থেকে ডলার বিক্রির কারণে বাংলাদেশ ব্যাংকের আয় বেড়েছে। পৃথিবীর প্রায় সব দেশের কেন্দ্রীয় ব্যাংকের শতভাগ মালিকানা সরকারের। এ কারণে বাংলাদেশ ব্যাংকের অর্জিত মুনাফাও সরকারি কোষাগারে জমা হয়।’

কিউএনবি/অনিমা/২৯ অগাস্ট ২০২৪,/দুপুর ১:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit