শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম
এআইয়ের ভুল বার্তা, অল্পের জন্য রক্ষা পেল চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ মানবাধিকার হরণের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ছয় ছক্কা মেরেছেন যারা কোম্পানীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১২১ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা জয়পুরহাটে পামডো’র এনগেজ প্রকল্প বিষয়ক মিডিয়া ডায়ালগ অনুষ্ঠিত নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিন্নতা অভিযানের উদ্বোধন লালমনিরহাটে দলিল লেখক সমিতির সমাবেশে কেন্দীয় দলিল লেখক সমিতির ভাইস চেয়ারম্যান দৌলতপুরে বন্যার পানিতে ডুবে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু চৌগাছায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা আবুল কাশেম গ্রেপ্তার টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন শাদাব খান

নদ-নদীর পানি বিপৎসীমার নিচে, ভারি বৃষ্টির পূর্বাভাস নেই

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৫৮ Time View

ডেস্ক নিউজ : পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম বড়ুয়া জানান, গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় ও পূর্বাঞ্চলীয় মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী ইত্যাদি জেলার সীমান্তবর্তী অঞ্চলে এবং ভারতীয় ত্রিপুরা রাজ্যের অভ্যন্তরীণ অববাহিকাসমূহে উল্লেখযোগ্য বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি। এ অঞ্চলের এবং এই অঞ্চলসমূহের উজানের নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে।

আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, পরবর্তী ২৪ ঘণ্টায় এ অঞ্চলে এবং তৎসংলগ্ন উজানে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ফলে এ সময় মনু, খোয়াই, ফেনী, মুহুরী, গোমতী, তিতাস ইত্যাদি নদীর পানি সমতল হ্রাস অব্যাহত থাকতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। এ সময় এ অঞ্চলের সাঙ্গু, মাতামুহুরি, কর্ণফুলি, হালদা ও অন্যান্য প্রধান প্রধান নদীর পানি সমতল হ্রাস পেতে পারে।
 
আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণাঞ্চলের লঘুচাপটি দুর্বল হয়ে পড়েছে এবং পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। ফলে এ সময় এ অঞ্চলের নদীগুলোতে পানির স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে।

ব্রহ্মপুত্র, যমুনা, পদ্মা এবং দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে; উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীতে স্বাভাবিক পানি প্রবাহ বিরাজমান আছে, যা পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন প্রকৌশলী পার্থ প্রতিম বড়ুয়া।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit