শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম
মদন ২০কেজি গাজা সহ আটক-৩ মাটিরাঙ্গায় মহিলা দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত। চুক্তি ভঙ্গ করে পাওনা পরিশোধে বিলম্ব: আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন স্বস্তি ফেরেনি কাঁচা বাজার, লাগাম নেই ডিমের দামে জার্সির মাপ ঠিক নেই, দেশ ছাড়ার আগে নতুন ঝামেলায় ভারতীয় ক্রিকেট দল কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

হামাসের সুড়ঙ্গ থেকে এক জিম্মিকে উদ্ধার করলো ইসরায়েল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৫৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জিম্মি হওয়ার ১০ মাসের বেশি সময় পর দক্ষিণ গাজার একটি সুড়ঙ্গ থেকে এক ইসরায়েলিকে উদ্ধার দেশটির সামরিক বাহিনী। উদ্ধার হওয়া ব্যক্তির নাম কায়েদ ফারহান আলকাদি। বয়স ৫২ বছর। গাজার সীমান্তবর্তী কিবুতজ এলাকায় তিনি নিরাপত্তারক্ষীর কাজ করতেন।  

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল দানিয়েল হাগারি জানিয়েছেন, গাজায় ভূগর্ভস্থ একটি সুড়ঙ্গে অভিযান চালিয়ে ফারহানকে উদ্ধার করা হয়। এই বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি তিনি।  

গাজায় যুদ্ধের শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সামরিক বাহিনী কর্তৃক চারটি পৃথক অভিযানে জীবিত উদ্ধার হওয়া অষ্টম জিম্মি আলকাদি। তবে তিনিই প্রথম যিনি গাজার নীচে হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্কের ভিতর থেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ইসরায়েলি সেনারা দক্ষিণ গাজার ওই এলাকায় একটি জটিল নকশার সুড়ঙ্গব্যবস্থার খোঁজ করছিলেন। তাদের ধারণা ছিল, সেখানে বিস্ফোরকসহ হামাস যোদ্ধারা আছেন; সেই সঙ্গে ইসরায়েলি জিম্মিদের রাখা হয়েছে।

ইসরায়েলি সেনারা যখন আলকাদির সন্ধান পান, তখন তিনি একাই ছিলেন। পরে তাকে সুড়ঙ্গ থেকে বের করে আনা হয়।আলকাদি সেনাদের জানিয়েছেন, সুড়ঙ্গে থাকায় প্রায় আট মাস ধরে তিনি সূর্যের মুখ দেখেননি। তার সঙ্গে আরও একজন জিম্মিকে মাস দুয়েক রাখা হয়েছিল। পরে ওই জিম্মি মারা যান।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit