শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম
মদন ২০কেজি গাজা সহ আটক-৩ মাটিরাঙ্গায় মহিলা দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত। চুক্তি ভঙ্গ করে পাওনা পরিশোধে বিলম্ব: আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন স্বস্তি ফেরেনি কাঁচা বাজার, লাগাম নেই ডিমের দামে জার্সির মাপ ঠিক নেই, দেশ ছাড়ার আগে নতুন ঝামেলায় ভারতীয় ক্রিকেট দল কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

কোনো রকম ‘বাংলা বনধ’ মানা হবে না, তৃণমূলের হুঁশিয়ারি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৬৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গে কলেজের চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনা রাজনৈতিক আন্দোলনে রুপ নিয়েছে। এরইমধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি উঠেছে আন্দোলন শিবির থেকে।  

পশ্চিমবঙ্গ ছাত্রসমাজের ব্যানার থেকে মঙ্গলবার (২৭ আগস্ট) ‘নবান্ন’ ঘেরাও করে আন্দোলনকারীরা। অনেক জায়গায় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। আটক করা হয় অন্তত দুই শতাধিক বিক্ষোভকারীকে। এর জেরে আজ বুধবার (২৮ আগস্ট) পশ্চিমবঙ্গে ১২ ঘণ্টার ‘বাংলা বনধের’ ডাক দিয়েছে রাজ্য বিজেপি।  

আজ বুধবার সকাল ৬টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত থাকছে ‘বাংলা বনধ’। কলকাতাসহ রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ইতোমধ্যে সংঘর্ষে জড়িয়েছে বিজেপির নেতাকর্মীরা। মালদায় বিজেপি-তৃণমূল সংঘর্ষের খবর পাওয়া গেছে। বিক্ষোভের মুখে অনেক স্টেশনে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। এদিকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন ব্যানার্জি জানিয়েছেন, বিজেপির ‘বাংলা বনধ’ কর্মসূচি মানবে না তৃণমূল।

সাংবাদিক বৈঠকে আলাপন ব্যানার্জি বলেন, ‘আজ (মঙ্গলবার) সারাদিন ধরে রাজ্যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হয়েছে। ছাত্রদের প্রতি আমাদের পূর্ণ সমবেদনা আছে। চিকিৎসক ছাত্রীর প্রতি মর্মান্তিক ঘটনা ঘটেছে। তার সুবিচার আমরা সবাই চাই। এখন বিষয়ের তদন্তভার সিবিআইয়ের হাতে। সিবিআইয়ের দ্রুত তদন্তের অধিকার ও সুবিচার চাওয়ার অধিকার আমাদের সবার আছে। 

তিনি আরো বলেন, ‘ধর্মঘট মানা হবে না, সচল থাকবে জনজীবন। সাধারণ মানুষকে অনুরোধ এই বনধে অংশ নেবেন না। সরকারি কর্মীদের নির্দেশ অফিসে অবশ্যই স্বাভাবিক নিয়মে আসবেন। দোকানপাটসহ সব কিছু খোলা থাকবে। অনুকূল ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে সচল রাখার ক্ষেত্রে। পরিবহণ ব্যবস্থাও স্বাভাবিক রাখার নির্দেশ দেওয়া হচ্ছে। প্রাইভেট বাস, মিনিবাস কর্তৃপক্ষেরে প্রতিও একই আদেশ থাকবে। বাংলাকে সর্বাত্মকভাবে সচল রাখতে হবে’। 

এদিকে আজকের ‘বাংলা বনধ’ কর্মসূচিতে চিকিৎসকদের সরাসরি কোনও সমর্থন জানানো হয়েছে।  তবে নৃশংস হত্যা এবং ধর্ষণের বিচারের দাবিতে আজ পৃথক ভাবে পথে নামবেন আরজি করের পড়ুয়া-চিকিৎসকরা। অনেকে ধারণা করছেন, এই আন্দােলন বিজেপির মাধ্যমে রাজনৈতিক রুপ নেওয়ায় ঢাকা পড়ে যেতে পারে আরজি কর ইস্যু

 

 

কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২৪,/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit