রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় গোয়াল ঘর থেকে ককটেলসাদৃশ্য ৩টি বস্তু উদ্ধার শার্শার নিষিদ্ধ যুবলীগের সাধারন সম্পাদক সোহরাব ঢাকার হাতিরঝিল এলাকা থেকে আটক শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করে ফের শীর্ষে ইংল্যান্ড  আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার জাতীয়তাবাদী মোটর চালক দলের ঢাকা জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা আওয়ামী লীগের কর্মসূচি প্রতিরোধ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে মাটিরাঙ্গায় ছাত্রদলের মোটরসাইকেল বিক্ষোভ।  আবারও হ্যাটট্রিক রাফিনিয়ার, বার্সেলোনার সাতে সাত চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ টিকিট ছাড়াই ট্রেনে যাত্রা, টিটিইকে ফাঁসাতে তরুণীর কাণ্ড সৌদি আরবে দুটি সামরিক অভিযান চালানোর দাবি ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীর

যুক্তরাষ্ট্রের কাছে ‘বিজয় পরিকল্পনা’ উপস্থাপন করবেন জেলেনস্কি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৭২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার (২৭ আগস্ট) ইউক্রেনের রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জেলেনস্কি।জেলিনস্কি বলেন, তিন সপ্তাহ আগে রুশ ভূখণ্ডে ইউক্রেনের সেনাদের অনুপ্রবেশ সেই বিজয় পরিকল্পনারই অংশ। পরিকল্পনায় অন্যান্য বিষয়ের মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক বিভিন্ন বিষয়ও যুক্ত করা হবে।

তিনি বলেন, ‘পরিকল্পনার মূল বিষয় হলো রাশিয়াকে যুদ্ধ শেষ করতে বাধ্য করা। আমি চাই, এমনভাবে যুদ্ধটি শেষ করা হোক, যা ইউক্রেনের জন্য ন্যায়সঙ্গত হবে।’
 
যদিও বিজয় পরিকল্পনায় কী কী থাকবে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি জেলেনস্কি। তবে, এ পরিকল্পনা নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস এবং রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন তিনি।
 
সংবাদ সম্মেলনে ইউক্রেনীয় প্রেসিডেন্ট আরও বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বর মাসে তিনি নিউইয়র্কে যাওয়ার কথা ভাবছেন। সফরে বাইডেনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন তিনি।
 
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের এই অধিবেশনকে পরবর্তী ‘ইউক্রেন শান্তি’ সম্মেলন সফল করতে কাজে লাগাবেন জেলেনস্কি। শান্তি সম্মেলনটি কবে হবে, তা এখনো ঠিক করা হয়নি। তবে এতে রাশিয়ার অংশগ্রহণ চায় ইউক্রেন।
 
উল্লেখ্য, গত ৬ আগস্ট রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে স্থল অভিযান শুরু করে ইউক্রেন। কিয়েভের দাবি, তারা এখন পর্যন্ত রাশিয়ার ১ হাজার ২৯৪ বর্গকিলোমিটার অঞ্চল ও ১০০ বসতি দখলে নিয়েছে। তবে, বিবিসি এসব তথ্যের সত্যতা যাচাই করে দেখতে পারেনি।

 

কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২৪,/দুপুর ২:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit