শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম
মদন ২০কেজি গাজা সহ আটক-৩ মাটিরাঙ্গায় মহিলা দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত। চুক্তি ভঙ্গ করে পাওনা পরিশোধে বিলম্ব: আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন স্বস্তি ফেরেনি কাঁচা বাজার, লাগাম নেই ডিমের দামে জার্সির মাপ ঠিক নেই, দেশ ছাড়ার আগে নতুন ঝামেলায় ভারতীয় ক্রিকেট দল কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় ১৭০ জনের মৃত্যু, ২ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৬৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় চলমান ভয়াবহ বন্যায় কমপক্ষে ১৭০ জন প্রাণ হারিয়েছেন। দুই সপ্তাহ ধরে চলা এই বন্যায় আহত হয়েছেন প্রায় ২ হাজার মানুষ, আর বাস্তুচ্যুত হয়েছেন ২ লাখেরও বেশি মানুষ। মঙ্গলবার রাতে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

জাতীয় জরুরি অবস্থার ফ্লাড ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার (এনইওসি) জানিয়েছে, বৃষ্টি-বন্যা সম্পর্কিত ঘটনায় ১৭০ জনের মৃত্যু এবং ১ হাজার ৯৪১ জন আহত হয়েছে। এছাড়া ২ লাখ ৫ হাজারের বেশি মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছেন।

নাইজেরিয়ার উত্তরাঞ্চলের আটটি প্রদেশে এই বন্যা সবচেয়ে বেশি আঘাত হেনেছে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী মাসেও বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এই বন্যায় হাজার হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে, যা দেশটিতে খাদ্য সংকটের শঙ্কা আরও বাড়িয়েছে।

২০২২ সালে নাইজেরিয়া এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার সম্মুখীন হয়, যেখানে ৬ শতাধিক মানুষের মৃত্যু এবং ১৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। এছাড়া ৪ লাখ ৪০ হাজার হেক্টর জমির ফসলও সেই সময় নষ্ট হয়েছিল।

এদিকে দেশটিতে চলমান অর্থনৈতিক সংকট ও মুদ্রাস্ফীতি, এবং কৃষি খাত থেকে মানুষের সরে আসার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

কিউএনবি/অনিমা/২৮ অগাস্ট ২০২৪,/দুপুর ২:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit