শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম
মদন ২০কেজি গাজা সহ আটক-৩ মাটিরাঙ্গায় মহিলা দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত। চুক্তি ভঙ্গ করে পাওনা পরিশোধে বিলম্ব: আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন স্বস্তি ফেরেনি কাঁচা বাজার, লাগাম নেই ডিমের দামে জার্সির মাপ ঠিক নেই, দেশ ছাড়ার আগে নতুন ঝামেলায় ভারতীয় ক্রিকেট দল কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

রোনালদোকে বিশেষ পুরস্কার দিচ্ছে উয়েফা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৫৫ Time View

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা এখনও ক্রিস্টিয়ানো রোনালদো। ১৮ বছরের ইউরোপিয়ান ক্লাব ক্যারিয়ারে ১৮৩ ম্যাচ খেলে করেছেন ১৪০ গোল। তার পাশাপাশি রেকর্ড ৪৮টি অ্যাসিস্টও আছে সিআর সেভেনের নামে। রিয়ালের জার্সিতে চারবার ও ম্যানইউর হয়ে একবার জিতেছে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।

চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোর এই অবদানের জন্য উয়েফা বিশেষ এক পুরস্কার দিবে তাকে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) ফ্রান্সের মোনাকোতে অনুষ্ঠিত হবে চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ড্র। সেখানেই এই বিশেষ পুরস্কার পাবেন রোনালদো।

এদিকে উয়েফার প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার সেফেরিন বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম উজ্জ্বল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তার অনবদ্য গোলের কীর্তি ভবিষ্যৎ প্রজন্মকে চ্যালেঞ্জ জানিয়েছে তাকে ছাড়িয়ে যাওয়ার। সর্বোচ্চ স্তরে তার শ্রেষ্ঠত্ব দলগত ও ব্যক্তিগত সম্মানের জন্য তার নিরলস সাধনার প্রমাণ।’

একই দিন ইতালির কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফনকে উয়েফার প্রেসিডেন্টস অ্যাওয়ার্ডে পুরস্কৃত করা হবে। দীর্ঘ ২৮ বছরের ক্যারিয়ারে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ছাড়া সকল শিরোপাই জিতেছেন ইতালির এই গোলরক্ষক।    

 

 

কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২৪,/দুপুর :১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit