বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক 

মাধ্যমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থায় সংস্কার চেয়ে রিট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৮০ Time View

ডেস্ক নিউজ : মাধ্যমিক স্কুল পর্যায়ে শিক্ষাব্যবস্থার সংস্কার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে ভুল পাঠ্যক্রম প্রণয়নকারীদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। 

মঙ্গলবার (২৭ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুল হাসান জনস্বার্থে এ রিট দায়ের করেন।

শিক্ষা সচিব, এনসিটিবি চেয়ারম্যান, মাউশির মহাপরিচালক ও প্রাথমিক ও গণশিক্ষা সচিবকে এ রিটে বিবাদী করা হয়েছে।

রিটে ২০২৫ সাল থেকে বর্তমান শিক্ষা কারিকুলাম স্থগিত চাওয়া হয়েছে।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হবে।

প্রসঙ্গত, গত ১৮ আগস্ট শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, নতুন শিক্ষাক্রমকে কার্যকর করা সম্ভব বলে মনে করেন না। ধাপে ধাপে আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার কথাও জানান তিনি।

কিউএনবি/অনিমা/২৭ অগাস্ট ২০২৪,/দুপুর ২:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit