শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে পাটের ফলন ও দাম দুই-ই ভালো, স্বস্তিতে কৃষকেরা॥ ফুলবাড়ী উপজেলায় কোরিয়ান মার্শাল আর্ট তায়কোয়ানডো এর শুভ উদ্ভোধন॥ ফুলবাড়ীতে আউশের বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের মুখে॥ এশিয়ান গেমসে নজরে থাকবেন যেসব তারকা জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান এআইয়ের ভুল বার্তা, অল্পের জন্য রক্ষা পেল চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ মানবাধিকার হরণের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ছয় ছক্কা মেরেছেন যারা কোম্পানীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১২১ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা জয়পুরহাটে পামডো’র এনগেজ প্রকল্প বিষয়ক মিডিয়া ডায়ালগ অনুষ্ঠিত

কায়রো আলোচনায় এখনও কোন চুক্তি হয়নি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দুটি মিশরীয় নিরাপত্তা সূত্র জানিয়েছে, চুক্তির মধ্যস্থতাকারীদের উপস্থাপিত বেশ কয়েকটি সমঝোতা প্রস্তাবে হামাস ও ইসরাইল উভয় পক্ষই সায় দেয়নি। যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের চেষ্টায় সর্বশেষ প্রস্তাবনার সাফল্য নিয়ে আশংকা তৈরি হয়েছে বলেও জানায় তারা।

তবে একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা আলোচনাকে ‘গঠনমূলক’ বলে উল্লেখ করেছেন। বলেছেন তারা ‘চূড়ান্ত এবং বাস্তবায়নযোগ্য চুক্তিতে’ পৌঁছানোর জন্য সব পক্ষের মতামতকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন। 
 
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, যে বিষয়গুলোতে ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হয়নি সেগুলো নিয়ে আরও আলোচনা করা হবে। মধ্যস্থতাকারী দল কায়রোতেই অবস্থান করবেন বলেও জানান তিনি।

গাজায় গত ৭ অক্টোবরের পর থেকে ইসরাইলের সামরিক অভিযানের অবসান ও জিম্মিদের মুক্ত করতে যুদ্ধবিরতি নিয়ে কয়েক দফা আলোচনায় বসলেও এখনও চুক্তি করতে পারেনি ইসরাইল ও হামাস।
 
এদিকে কানাডায় এক সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান জানান,  ওয়াশিংটন এখনও যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তির জন্য কায়রোতে কাজ চালিয়ে যাচ্ছে।
 
যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতারের মধ্যস্থতায় চলমান আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে ছিল তথাকথিত ফিলাডেলফি করিডোরে ইসরাইলি উপস্থিতি। এটি মিশরের সঙ্গে গাজার দক্ষিণ সীমান্ত বরাবর একটি সংকীর্ণ ১৪.৫ কিমি লম্বা অঞ্চল।
 
মধ্যস্থতাকারীরা ফিলাডেলফি করিডোরে ইসরাইলি বাহিনীর উপস্থিতির জন্য বেশ কয়েকটি বিকল্প উপস্থাপন করেছিল কিন্তু কোন পক্ষই তা গ্রহণ করেনি বলে মিশরীয় সূত্র জানিয়েছে। তাছাড়া ইসরাইলও বেশ কিছু ফিলিস্তিনি বন্দীর মুক্তির বিষয়ে হামাসের দাবির আপত্তি জানিয়েছে। 

 

কিউএনবি/আয়শা/২৬ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit