রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র শর্ত না মানা পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ প্রণালি: ইরান মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কায় পাকিস্তান ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা! অপ্রতিমের মতো পরিণতি যেন আপনার-আমার সন্তানের না হয়: রাশেদ ‘আমি ফাঁসি চাই না, দেশটা তলিয়ে যাক’- অপ্রতিমের মায়ের আর্তনাদ রাজার ব্যাটে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং স্কোর জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রেক্ষাগৃহ মাতিয়ে ‘কল্কি ২৮৯৮এডি’ এলো ওটিটিতে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৭২ Time View

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণের তারকা প্রভাস এবং হিন্দি ইন্ডাস্ট্রির নায়িকা দীপিকা পাডুকোনের ‘কল্কি ২৮৯৮এডি’ সিনেমা এতদিন প্রেক্ষাগৃহ মাতিয়ে এবার এসেছে ওটিটিতে। 

এছাড়া হিন্দি সিনেমার চিত্রনাট্যকার সেলিম খান ও জাভেদ আখতারের কর্মজীবন নিয়ে তৈরি তথ্যচিত্র ‘অ্যাংরি ইয়ং মেন’ প্রচার করছে অ্যামাজন প্রাইম ভিডিও। এদিকে দক্ষিণী তারকা ধানুশের ৫০তম সিনেমা ‘রায়ান’ এবার দেখা যাবে আমাজন প্রাইমে। কোরিয়ার ড্রামা সিরিজ ‘দ্য ফ্রগ’সহ আরো কিছু সিরিজ ও সিনেমা দেখা যাবে চলতি সপ্তাহের ওটিটির বিভিন্ন প্ল্যাটফর্মের পর্দায়।

প্রেক্ষাগৃহে দারুণ সাড়া ফেলার পর ভারতীয় সিনেমা ‘কল্কি ২৮৯৮এডি’ শুক্রবার থেকে নেটফ্লিক্সে প্রচারিত হচ্ছে। নাগা অশ্বিন পরিচালিত সায়েন্সফিকশনধর্মী এ সিনেমায় পৌরাণিক চরিত্র ‘কল্কি’র ভূমিকায় পর্দায় এসেছেন প্রভাস। আর দীপিকা পাড়ুকোন অভিনয় করেছেন ‘পদ্মা’ নামের চরিত্রে। 

এছাড়াও এ সিনেমায় আছেন বলিউডের মেগাতারকা অমিতাভ বচ্চন এবং দক্ষিণের কমল হাসানের মত বাঘা বাঘা অভিনেতারা। সিনেমাটির হিন্দি সংস্করণ দেখা যাচ্ছে নেটফ্লিক্সে।

কিউএনবি/অনিমা/২৬ অগাস্ট ২০২৪,/বিকাল ৩:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit