বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

রাজার ব্যাটে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং স্কোর

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ Time View

স্পোর্টস ডেস্ক : অধিনায়ক সিকান্দার রাজার ব্যাটিং তান্ডবে অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর গড়েছে জিম্বাবুয়ে। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৮ উইকেট হারিয়ে ২৭১ রান করেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।

এরপর অধিনায়ক সিকান্দার রাজার সঙ্গে ৭১ বলে ৬১ রানের জুটি গড়েন ক্রেগ আরভিন। তাদের কারণে একটা পর্যায়ে ৩ উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ২০৯ রান। এরপর মাত্র ৬২ রানের ব্যবধানে ৫ উইকেট হারায় জিম্বাবুয়ে। শেষ দিকে একের পর এক উইকেট পতনের কারণে সুযোগ থাকার সত্ত্বেও তিনশতাধিক রান করতে পারেনি স্বাগতিকরা। 

৭৯ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৫৯ রান করে ফেরেন ক্রেগ আরভিন। ইনিংসের শেষ বল পর্যন্ত উইকেটে থেকে ৭২ বলে ৭টি চার আর এক ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৮১ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক সিকান্দার রাজা। 

সিরিজে প্রথম ম্যাচে ২৯৪ রান করে ৫৯ রানে জয় পায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে ৩৫৬ রান করে ৮৪ রানের জয়ে সিরিজ নিশ্চিত করে সফরকারীরা। আজ হোয়াইটওয়াশ এড়াতে নেমেছে জিম্বাবুয়ে।

 

 

কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit