রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় গোয়াল ঘর থেকে ককটেলসাদৃশ্য ৩টি বস্তু উদ্ধার শার্শার নিষিদ্ধ যুবলীগের সাধারন সম্পাদক সোহরাব ঢাকার হাতিরঝিল এলাকা থেকে আটক শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করে ফের শীর্ষে ইংল্যান্ড  আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার জাতীয়তাবাদী মোটর চালক দলের ঢাকা জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা আওয়ামী লীগের কর্মসূচি প্রতিরোধ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে মাটিরাঙ্গায় ছাত্রদলের মোটরসাইকেল বিক্ষোভ।  আবারও হ্যাটট্রিক রাফিনিয়ার, বার্সেলোনার সাতে সাত চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ টিকিট ছাড়াই ট্রেনে যাত্রা, টিটিইকে ফাঁসাতে তরুণীর কাণ্ড সৌদি আরবে দুটি সামরিক অভিযান চালানোর দাবি ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীর

‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান মিলে যে ‘মক্কা জোট’ গড়তে যাচ্ছে, তা মধ্যপ্রাচ্যের রাজনীতির পাশার দান উল্টে দেওয়ার মতো একটি উদ্যোগ হতে যাচ্ছে বলে জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি জানান, তিন দেশের শক্তিশালী রাজনৈতিক ইচ্ছার ওপর ভর করে জোটটির কাজ দ্রুত এগিয়ে চলেছে। খুব শিগগিরই এর মূল কার্যালয় চালু করে প্রয়োজনীয় সামরিক কর্মকর্তা মোতায়েন করা হবে।

হাকান ফিদান স্পষ্ট করে বলেন, এই জোট কিন্তু কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে শত্রুতা তৈরি করার জন্য নয়। বরং এই অঞ্চলের দেশগুলো যেন নিজেদের প্রতিরক্ষা নিজেরা জোরদার করতে পারে এবং নিজেদের মধ্যকার সমস্যাগুলোর সমাধান নিজেরাই খুঁজে নিতে পারে, সেজন্যই এই উদ্যোগ। বিশেষ করে সৌদি আরবের নিরাপত্তা রক্ষায় এবং দেশটির ওপর হামলা ঠেকাতে আঙ্কারা পাশে থাকবে বলে তিনি আশ্বাস দেন। ইসরাইল বা ভারতের মতো দেশগুলো এই উদ্যোগকে যেভাবে ‘কাগজে-কলমে বন্দি’ বলে টিপ্পনী কাটছে, তা হেসেই উড়িয়ে দেন ফিদান। তার মতে, তাদের এই বিরোধিতাই প্রমাণ করে যে মক্কা জোট কতটা প্রভাবশালী হতে চলেছে।

গাজা ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অস্থিরতা প্রসঙ্গেও কথা বলেন ফিদান। তিনি অভিযোগ করেন, ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজের রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখার জন্য গাজা ও সিরিয়ায় একের পর এক সংকট তৈরি করে চলেছেন। তবে ফিলিস্তিনের জনগণের জন্য আঙ্কারা তার সব কূটনৈতিক চেষ্টা চালিয়ে যাবে। পাশাপাশি সিরিয়ার আসাদ সরকারের পতনের পর দেশটির পুনর্গঠনে তুরস্ক কাজ করে যাচ্ছে এবং ন্যাটোর শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট এরদোগান ও প্রেসিডেন্ট আহমদ আল-শারার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আঞ্চলিক শান্তি ফেরাতে পদক্ষেপ নিচ্ছে।

সাক্ষাৎকারের শেষ অংশে বিশ্ব রাজনীতির আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন ফিদান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের সম্পর্ক উন্নত করা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে কৃষ্ণসাগরে শস্য সরবরাহ বজায় রাখা এবং গ্রিসের সাথে এজিয়ান সাগরের উত্তেজনা কমানোর বিষয়ে তুরস্কের কৌশলগত অবস্থান ব্যাখ্যা করেন তিনি। 

একই সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-কে ভবিষ্যতের একটি জাতীয় নিরাপত্তার বিষয় হিসেবে উল্লেখ করে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রযুক্তির এই নতুন যুগে নিজেদের শক্তি বজায় রাখতে তুরস্ককে শক্তিশালী ডেটা সেন্টার ও নিজস্ব প্রযুক্তি গড়ে তুলতে হবে।

সূত্র: আনাদোলু এজেন্সি।

 

 

কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit