শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে আউশের বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের মুখে॥ এশিয়ান গেমসে নজরে থাকবেন যেসব তারকা জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান এআইয়ের ভুল বার্তা, অল্পের জন্য রক্ষা পেল চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ মানবাধিকার হরণের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ছয় ছক্কা মেরেছেন যারা কোম্পানীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১২১ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা জয়পুরহাটে পামডো’র এনগেজ প্রকল্প বিষয়ক মিডিয়া ডায়ালগ অনুষ্ঠিত নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিন্নতা অভিযানের উদ্বোধন লালমনিরহাটে দলিল লেখক সমিতির সমাবেশে কেন্দীয় দলিল লেখক সমিতির ভাইস চেয়ারম্যান

ক্ষেপণাস্ত্র হামলায় রয়টার্সের নিরাপত্তা উপদেষ্টা নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৪ আগস্ট) পূর্ব ইউক্রেনের ক্রামাতোরস্ক শহরের হোটেলে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় রয়টার্সের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কর্মরত রায়ান ইভানস নিহত হয়েছেন।

রোববার এক বিবৃতিতে রয়টার্স জানিয়েছে, সাবেক ব্রিটিশ সেনা কর্মকর্তা ছিলেন ৩৮ বছর বয়সি রায়ান। ২০২২ সাল থেকে ইউক্রেনে কর্মরত ছিলেন তিনি। হামলার সময় তার সঙ্গে ছিলেন রয়টার্সের আরও ছয় প্রতিনিধি। হাসপাতালে চিকিৎসাধীন দুই সাংবাদিকের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
 
রয়টার্স জানিয়েছে, আমরা জরুরিভাবে ক্রামাতোরস্ক কর্তৃপক্ষের সঙ্গে কাজ করাসহ হামলার বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। আমরা আমাদের সহকর্মী এবং তাদের পরিবারের পাশে আছি। ইউক্রেনীয় প্রশাসনের দাবি, সাংবাদিকদের আবাসিক হোটেল টার্গেট করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। দেশটির ভূখণ্ডে গণমাধ্যমকর্মীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
 
তিনি দাবি করেছেন, হোটেলটিতে রাশিয়ার ইস্কান্দার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, যা ৫০০ কিলোমিটার (৩১০ মাইল) দূরত্বে আঘাত হানতে সক্ষম। তবে জেলেনস্কির এই দাবির বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ ছাড়া হোটেলটিতে আঘাত হানা ক্ষেপণাস্ত্রটি রাশিয়া ছুড়েছে কি না সে ব্যাপারে রয়টয়ার্স নিশ্চিত হতে পারেনি।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অগাস্ট ২০২৪,/দুপুর ২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit