স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে ৩ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছেন তায়লা ভ্লামিনক। ১৭ টি-টোয়েন্টিতে ১৭টি উইকেট ডানহানি এ পেসারের, ৮টি ওয়ানডেতে নিয়েছেন ৭ উইকেট।
গত মার্চে বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া নারী দল। শিরোপা ধরে রাখার মিশনে সেই সফরের প্রত্যেকে থাকছেন বিশ্বকাপ মঞ্চে। ১৪ সদস্যের সেই দলে বাড়তি সংযোজন কেবল ডারসি ব্রাউন। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহের শেষদিকে এই ১৫ জন খেলবেন নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে, এর জন্য দলে রাখা হয়েছে হিদার গ্রাহামকে। তবে বিশ্বকাপ যাত্রায় সঙ্গী হচ্ছেন না তিনি।
কিউএনবি/আয়শা/২৬ অগাস্ট ২০২৪,/দুপুর ২:৪৪