শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

রাশিয়ায় ইউক্রেনের রাতভর গোলাবর্ষণ, নিহত ৫

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আঞ্চলিক রুশ কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। আঞ্চলিক গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ রোববার (২৫ আগস্ট) সকালে টেলিগ্রামে নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, রাকিটনয়ের বসতিতে ইউক্রেনীয় হামলায় আহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে।

গ্ল্যাডকভ বলেন, ‘যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা অবশ্যই তাদের সাহায্য করব। আমাদের কাজ এখন সহ্য করা। এই পরীক্ষাগুলো অতিক্রম করা এবং সমস্যার মোকাবিলা করা। পাল্টা হামলা চালিয়েছে রাশিয়াও। উত্তর ও পূর্ব ইউক্রেনের কিছু অংশকে লক্ষ্য করে রাতারাতি বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ে রুশ বাহিনী। তবে এসব হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

ইউক্রেনের চেরনিহিভ, সুমি, খারকিভ ও দোনেৎস্ক অঞ্চল লক্ষ্য করে হামলা চালানো হয় বলে জানিয়েছে ইউক্রেনীয় বাহিনী। তবে লক্ষ্যে আঘাত হানার আগেই প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সেগুলোর বেশিরভাগই ধ্বংস করা হয়েছে বলে দাবি তাদের। প্রায় দুই সপ্তাহ আগে রাশিয়ার কুরস্ক অঞ্চলে হঠাৎ করেই স্থল আক্রমণ শুরু করে ইউক্রেনীয় সেনারা। এরপরই তারা রুশ ভূখণ্ডে তাদের হামলা বাড়িয়েছে। এরপর আগস্টের মাঝামাঝি সময়ে, ইউক্রেনের বোমা হামলার কারণে গ্ল্যাডকভ এই অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেন।

ইউক্রেনের এই হামলার জবাবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় কুরস্ক অঞ্চলটিতে আরও বেশি সেনা পাঠাচ্ছে। রোববার মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে,  ইউক্রেনীয় বাহিনীকে পেছনে হঠাতে সেনাদের সহায়তার জন্য কুরস্কে আরও আর্টিলারি ইউনিট প্রেরণ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অগাস্ট ২০২৪,/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit